AUS vs IND: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অঙ্ক নিয়ে ভাবছেন না গম্ভীর, ঈশ্বরণের খেলা নিয়ে দিলেন বার্তা

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়ে‌ন্ট টেবলেও অবনতি হয়েছে ভারতের। টিম ইন্ডিয়া ১ নম্বর স্থান হারিয়েছে। এই পরিস্থিতিতে ফাইনাবলে জায়গা করতে হল অস্ট্রেলিয়া সিরিজে শুধু জিতলেই হবে না একইসঙ্গে কঠিন অঙ্কও মে‌লাতে হবে রোহিত শর্মাদের।

যদিও ডনের দেশে যাওয়ার আগে ক্রিকেটারদের চাপমুক্ত রাখার কাজটা শুরু করে দিলেন গম্ভীর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়ে‌ন্ট টেবলের অঙ্ক যাতে সাজঘরে অতিরিক্ত চাপ তৈরি করতে না পারে তার জন্য সতর্ক গম্ভীর। সোমবার সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন‌, 'আমরাবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়ে‌ন্ট টেবলে দেখছি না। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফি, আমরা সেই সিরিজেই ফোকাস করছি।প্রত্যেকটি সিরিজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অতীত পারফরম্যান্স ভুলে সেই দিকেই ফোকাস করছি।'

নি্উজিল্যান্ড সিরিজে লজ্জার ফলাফলের পর ভারতীয় দলে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি বিভিন্ন রিপোর্টে উঠে এসেছিল গৌতম গম্ভীরের সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কের মতের মিল হচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এই বিষয়ে মুখ খুললেন গম্ভীর। তাঁর কথায়,'আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলতে পারেনি। আমরা সব সমালোচনাকে গ্রহণ করেছি, আমরা এবার সামনে তাকাতে চাই, আমার সঙ্গে রোহিতের সম্পর্ক দারুণ।'

প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। একান্ত রোহিত খেলতে না পারলে বুমরাহ অধিনায়কত্ব করবেন। কিন্তু ওপেনিং জুটি কী হবে ভারতের? ঈশ্বরণের খেলা প্রসঙ্গে গম্ভীর বলেন,'অস্ট্রেলিয়ায় আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বরণ এবং কেএল রাহুল, তাঁরা ওপেন করতে পারেন। আমরা সেরা একাদশই মাঠে নামাব, টিম কম্বিনেশন নিয়ে এখনই কিছু বলা যাবে না।'

একইসঙ্গে কেএল রাহুল বা নীতীশ কুমার রেড্ডির পাশে দাঁড়িয়েছেন গম্ভীর। তাঁর কথায়, 'রাহুল এমন একজন ক্রিকেটার যিনি ১ থেকে ছয় নম্বরে ব্যাটিং করতে পারেন। ভারতীয় দলের হয়ে ওর কতগু‌লি শতরান আছে সেটা সবাই জানে। নীতীশ কুমার রেড্ডি ভবিষ্যতের একজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার। সে সুযোগ পেলে দলের জন্য ভা‌লো পারফরম্যান্স করবে। আমরা সেরা দলকেই নির্বাচিত করেছি।'

অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ প্রসঙ্গে গম্ভীর বলেন, 'অস্ট্রেলিয়া সফরের সবথেকে বড় চ্যালেঞ্জ হল পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। ভারতের পরিবেশের সঙ্গে অস্ট্রেলিয়া পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। শুধু ক্রিকেটারদের জন্যই নয় একইসঙ্গে সাপোর্ট স্টাফদের জন্যও এই কথা প্রোযোজ্য। আমি অতীতে অস্ট্রেলিয়ায় খেলেছি, তাই চ্যালেঞ্জ গুলো সম্পর্কে জানি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+