AUS vs IND: দলের সঙ্গে যোগ দিচ্ছেন হেড কোচ,গম্ভীরের অধীনেই পিঙ্ক বল টেস্টের চূড়ান্ত প্রস্তুতি নেবেন রোহিতরা

মাঝে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচে নামার আগে বিরাট স্বস্তি ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর মাঝেই ভারতে ফিরে এসেছিলেন গৌতম গম্ভীর।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মঙ্গলবার(৩ ডিসেম্বর) ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। এরফলে হেড কোচের অধীনেই শেষ তিন দিনের প্রস্তুতি সেরে পিঙ্ক বল টেস্টে মাঠে নামবে ভারত। পরিবারে জরুরি অবস্থার কারণেই তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়ার হেড কোচকে ভারতের দুর্দান্ত জয়ের পর, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই ফিরে আসছেন গম্ভীর।

Gautam

গম্ভীর না থাকায় প্রথম টেস্ট ম্যাচের পর থেকেই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন অভিষেক নায়ার। গম্ভীরের অনুপস্থিতিতেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে।
কয়েকদিন আগেই ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার গম্ভীরের অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলেছিলেন, এবং জানিয়েছিলেন গম্ভীর দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন।

প্রস্তুতি ম্যাচের আগে নায়ার জানিয়েছিলেন গৌতম ভাই শীঘ্রই এখানে আসবেন। আমি এখনও সঠিক তারিখ সম্পর্কে নিশ্চিত নই, তবে টেস্ট ম্যাচ শুরুর আগে তিনি অ্যাডিলেডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
এবার অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত। কারণ প্রথম ম্যাচেই বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। যদিও ভারত অনেক দিন পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলেনি।

পিঙ্ক বল টেস্টের আগে রবিবার প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণ সম্পূর্ণ ভেস্ত গিয়েছিল, দ্বিতীয় দিনে ৪৬ ওভার করে খেলা হল এবং ভারত সহজেই জয় পায়। ম্যাচ শেষে স্বস্তি ভারতীয় শিবিরে।

এদিকে গৌতম গম্ভীর ফিরলেও মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে এখনও কোনও আপডেট নেই। আসলে বিসিসিআই ১০০ শতাংশ তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দলে ফেরাতে চাইছে না। আপাতত শামির দিকে নজর রেখেছেন বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের শীর্ষ ব্যক্তি এবং একজন নির্বাচক। তাঁরা সবুজ সংকেত দিলেই শামিকে দলে ফেরানো হবে। আপাতত ঘরোয়া ক্রিকেটই খেলতে হবে শামিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+