AUS vs IND: ড্রেসিংরুমের তথ্য পাচার বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর, সামনে আনলেন আসল ঘটনা

AUS vs IND: সিডনি টেস্টের আগে ভারতীয় ক্রিকেটে শোরগোল পড়ে গিয়েছে ড্রেসিংরুমের তথ্য পাচারের ঘটনা নিয়ে। অনেকেই বলেছেন, ড্রেসিংরুমের কথা ড্রেসিংরুমের ভিতরেই রাখা উচিত। বাইরে প্রকাশ অনুচিত।

আজ রোহিত শর্মা আসেননি সাংবাদিক বৈঠকে। হেড কোচ গৌতম গম্ভীরকে দেখে স্বাভাবিকভাবেই ওঠে ড্রেসিংরুমের প্রসঙ্গ। উল্লেখ্য, সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, মেলবোর্ন টেস্টে হারের পর গম্ভীর ভারতীয় দলের ক্রিকেটারদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন।

AUS vs IND

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গম্ভীর বলেন, অনেক হয়েছে। তোমরা কি জাগবে, নাকি না? আমি বেশি কিছু বলি না বলে তোমরা যা ইচ্ছা তাই করবে তা চলবে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের পরিকল্পনামতো না খেলে অনেকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে গিয়ে যেভাবে দলকে বিপাকে ফেলছেন তাতে গম্ভীর অসন্তুষ্ট বলেও জানা গিয়েছিল।

এমনটাও জানা গিয়েছিল, গম্ভীর অস্ট্রেলিয়া সফরে চেতেশ্বর পূজারাকে চেয়ে পাননি। আবার হর্ষিত রানাকে গম্ভীর দুটি টেস্টে খেলিয়েছিলেন। তাতেও অনেকের মত ছিল না। বিশেষ করে অ্যাডিলেডে হর্ষিতের জায়গায় অনেকেই ছন্দে থাকা আকাশ দীপকে চেয়েছিলেন।

তবে আজ সাংবাদিকদের সামনে গম্ভীর ড্রেসিংরুমের পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করেছেন। গম্ভীরের কথায়, যা নিয়ে বলা হচ্ছে সেগুলি সংবাদমাধ্যমের প্রতিবেদন। সত্যতা নেই। আমি কোনও রিপোর্টের ভিত্তিতে কিছু বলব না। সততা খুব গুরুত্বপূর্ণ। ভালো কিছু লক্ষ্য পূরণ করতে হবে সততা খুব জরুরি।

গম্ভীরের কথায়, দল সবার আগে। ক্রিকেট টিম গেম। সকলেই সেটা বোঝেন। প্লেয়ার বা কোচেদের মধ্যে কোনও বিষয়ে বিতর্ক হলে সেটাও দলের মধ্যেই থাকা উচিত। ড্রেসিংরুমের কথা ড্রেসিংরুমেই থাকা বাঞ্ছনীয়। ড্রেসিংরুমে সৎ ব্যক্তিরা যতদিন থাকবেন ততদিন ভারতীয় ক্রিকেটও নিরাপদ হাতেই থাকবে।

গৌতম গম্ভীর আরও বলেন, পালাবদলের ক্ষেত্রেও সততার গুরুত্ব অনস্বীকার্য। পালাবদল মানে শুধু সিনিয়রদের বাইরে পাঠিয়ে নতুনদের আনা নয়। ড্রেসিংরুমে থাকার ক্ষেত্রে সর্বোপরি যেটা জরুরি তা হলো, পারফরম্যান্স। এ ক্ষেত্রে সাপোর্ট স্টাফদের পাশাপাশি ভূমিকা রয়েছে সাংবাদিকদেরও। ট্রানজিশন শুধু ভারতীয় দলেই হয় না। গোটা দেশেই হয়।

গম্ভীরের দাবি, আগেও যখন ভারতীয় ক্রিকেটে পালাবদল হয়েছে তখন কোনও একটি বিভাগ দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে যেভাবে পালাবদলের প্রক্রিয়া চলছে তাতে দলকে এগিয়ে নিয়ে যেতে সব বিভাগেরই ভূমিকা থাকছে। এখন দলে তরুণ বোলাররা আসছেন, ব্যাটাররা আসছেন। অনেকে নিজেদের প্রথম অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেছেন। যেমন- যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি। ওয়াশিংটন সুন্দরের এটি দ্বিতীয় সফর। আকাশ দীপও খুব ভালো খেলেছেন। আমাদের মধ্যে আলোচনার একটাই দিশা থাকে, তা হলো কীভাবে এই সিরিজে আমরা ভালো খেলতে পারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+