AUS vs IND: পূজারাকে দলে চেয়েও পাননি! হতাশাজনক পারফরম্যান্সের পর সাজঘরে গম্ভীরের বিস্ফোরণ
নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বিরাট বিতর্ক। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত প্রবল চাপে। চলতি সিরিজ জয়ের আশা বিলীন হয়ে গিয়েছে। প্রবল কঠিন হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিরপের অঙ্ক। এবার প্রকাশ্যে এল সাজঘরের খরবও। যা মোটেও টিম ইন্ডিয়ার জন্য স্বস্তিদায়ক নয়।
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ায় গিয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর শুধু ভারতীয় দলের ক্রিকেটাররাই নন, একইসঙ্গে স্ক্যানারের তলায় কোচ গৌতম গম্ভীরও। তাঁর রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের সাজঘরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পারফরম্যান্স করতে না পারা ক্রিকেটারেদর উপর।

এরআগে প্রকাশ্যে এসেছিস কৌচ গৌতম গম্ভীর এবং ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক একই লাইনে অবস্থান করছেন না, রণকৌশল নিয়ে ভিন্ন মত রয়েছে ভারতীয় দলের অন্দরেই, নতুন বছরের শুরুতেই যে তথ্য উঠে এল তা আরও চাঞ্চল্যকর। কোচের তৈরি করা রণকৌশল মানছেন না ক্রিকেটাররা!
এখানেই শেষ নয়, ঘটনার ঘটঘটা আরও আছে। বর্ডার-গাভাসকর সিরিজে চেতেশ্বর পূজারাকে দলে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তবে দলের দেখিয়ে নির্বাচক মন্ডলী সদস্যরা সায় দেননি গম্ভীরের মতামত। নির্বাচকদের যুক্তি ছিল দলে রূপান্তর প্রক্রিয়া চলছে ফলে বয়স্ক ক্রিকেটারদের আর দলে নেওয়া যাবে না।
এমনকি পারথে জয়ের পরেও গম্ভীর পূজারাকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু সেটাও খারিজ হয়ে যায়
তবে এখনই ব্যর্থতা প্রসঙ্গে কোনও কাটাছেঁড়া করতে চাইছে না বিসিসিআই। তবে বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হলেই কঠিন প্রশ্নের মুখে পড়তে পারেন গৌতম গম্ভীর, রোহিত শর্মাকে। শোনা যাচ্ছে, ঘরের মাঠে নিউজিল্যান্ড বর্ডার-গাভাসকর অস্ট্রেলিয়া ট্রফিতে ব্যর্থতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বোর্ডের শীর্ষকর্তারা।
ব্যাটিং কোচ অভিষেক নায়ারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। দলে যে সবকিছু ঠিকঠাক নেই, তার প্রমাণ মিলিছে সিরিজের মাঝপথে রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়া নিয়ে। অশ্বিনের বাবা প্রকাশ্যেই টিম ইন্ডিয়ায় তারকা পুত্রের অপমানে সরব হয়েছেন।
মেলবোর্নে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ভারতের কাছে কেসি নাগের অঙ্কের মতোই কঠিন। ভারতীয় দলকে শুধু সিডনিকে জিতলেই হবে না একইসঙ্গে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।












Click it and Unblock the Notifications