AUS vs IND: মেলবোর্নে অগ্নিপরীক্ষায় রোহিত ও বিরাট! এমসিজিতেই স্পষ্ট হবে কেরিয়ারের ভবিষ্যৎ?

AUS vs IND: রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। জুনে ভারতের ইংল্যান্ড সফর। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের প্রথম সিরিজ।

সেই সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারের না থাকার সম্ভাবনা। ধাপে ধাপে প্রশস্ত হবে বিদায়ের রাস্তা। সেই নিরিখে রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য মেলবোর্ন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

AUS vs IND

মেলবোর্ন টেস্টে জিততে না পারলে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড় থেকে ছিটকে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হতে পারে ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার শেষ সিরিজ।

রোহিত শর্মা চলতি বছর ১৩টি টেস্টে ২৪ ইনিংসে ৬০৭ রান করেছেন। গড় ২৬.৩৯। ২টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। তবে ২০২৪-২৫ মরশুম ধরলে সাতটি টেস্টে ১৩ ইনিংসে রোহিতের রান ১৫২, সর্বাধিক ৫২। গড় ১১.৬৯। একটিই হাফ সেঞ্চুরি পেয়েছেন।

পারথ টেস্টে খেলেননি রোহিত। অ্যাডিলেড ও ব্রিসবেনে তাঁর রান যথাক্রমে ৩, ৬ ও ১০। ফলে স্বাভাবিকভাবেই ব্যাটার রোহিতের উপরও চাপ বাড়ছে। অস্ট্রেলিয়ায় রোহিতের টেস্টে ব্যাটিং গড় নেমে হয়েছে ২৬.৬৮। ২০১৮ সালে মেলবোর্নে একটিই টেস্ট খেলেছেন রোহিত। ৩৭ ও ১ রান করেছিলেন।

সিডনিতে রোহিত খেলেছেন ২টি টেস্ট। ২০১৫ সালে করেন যথাক্রমে ৫৩ ও ৩৯ রান। ২০২১ সালে সিডনি টেস্টে দুই ইনিংসে রোহিতের অবদান ছিল যথাক্রমে ২৬ ও ৫২। বাকি দুটি টেস্টে রোহিত রান না পেলে অনিশ্চয়তা তৈরি হবে তাঁর টেস্ট কেরিয়ার নিয়েও।

বিরাট কোহলিও স্বস্তিতে নেই। অ্যাডিলেড ও ব্রিসবেনের ব্যর্থতার পর রোহিতের মতো বিরাটেরও টেস্ট থেকে অবসর নেওয়া উচিত বলে তোপ দেগেছেন নেটাগরিকরা। অস্ট্রেলিয়া সিরিজের পর বিরাটকেও ঠিক করতে হবে নিজের ভবিষ্যৎ।

বিরাট পারথ টেস্টে ৫ ও অপরাজিত ১০০ রান করেছিলেন। অ্যাডিলেড টেস্টে আউট হন ৭ ও ১১ রানে। ব্রিসবেনে করেন মাত্র ৩। অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার বদভ্যাস কাটাতে মরিয়া বিরাট। চলতি বছর তাঁর টেস্ট পারফরম্য়ান্স কোহলি-সুলভ নয়।

চলতি বছর বিরাট ৯টি টেস্টের ১৭ ইনিংসে ৩৭৬ রান করেছেন। ১টি শতরান, ১টি অর্ধশতরান। পারথের শতরানই ব্যক্তিগত সর্বাধিক। এ বছর টেস্টে কোহলির ব্যাটিং গড় রোহিতের চেয়েও খারাপ, মাত্র ২৫.০৬। ২০২৪-২৫ মরশুম ধরলে তা ২৪.৪৬। চলতি মরশুমে ৮ টেস্টের ১৫ ইনিংসে কোহলি ৩১৮ রান করেছেন।

মেলবোর্নে বিরাট এখনও অবধি তিনটি টেস্ট খেলে ৬ ইনিংসে ৩১৬ রান করেছেন। গড় ৫২.৬৬। ২০১১ সালে এমসিজি টেস্টে কোহলি ১১ ও ০ করেছিলেন। ২০১৪ সালে তিনি খেলেন ১৬৯ ও ৫৪ রানের ইনিংস। সেই টেস্ট ভারত ড্র রেখেছিল। ২০১৮ সালে মেলবোর্ন টেস্টে বিরাট প্রথম ইনিংসে ৮২ ও দ্বিতীয় ইনিংসে ০ রান করে আউট হন।

৬ বছর পর ফের মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামবেন বিরাট। রোহিতের মতো তাঁর কাছেই সিরিজের বাকি দুটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। মেলবোর্নে আগের পারফরম্যান্সগুলি বিরাটের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হতে পারে।

সিডনিতে ২০১২ সালে বিরাট করেন ২৩ ও ৯। ২০১৫ সালে সিডনি টেস্টে দুই ইনিংসে বিরাটের অবদান ছিল ১৪৭ ও ৪৬ রানের। ২০১৯ সালে সিডনি টেস্টে বিরাট করেন ২৩। ফলে আগামী দুটি টেস্টে ক্রিকেটবিশ্বের নজর থাকবে ভারতের দুই মহাতারকার দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+