AUS vs IND: খেলা না হলেও প্রস্তুতিতে খামতি নেই গিলের, দুই কোচকে সঙ্গী করেই চলল ফিল্ডিংয়ের মহড়া, দেখুন ভিডিও

পারথ টেস্ট শুরু আগে থেকেই চোটের কবলে ছিলেম শুভমান গিল। প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলেরক দলের তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও আদৌও গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল।

শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল গিলকে পিঙ্ক বলের অনুশীলন করতে দেখা যায় ভারতীয় তারকা ব্যাটারকে। শনিবার ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে যায়, কিন্তু অনুশীলনে খামতি নেই শুভমান গিলের। শুক্রববার মাঠে ব্যাটিং অনুশীলন সেরেছিলেন গিল, শনিবার বৃষ্টির জন্য ম্যাচ না হওয়ায় ইন্ডোরে গিল দিলেন ফিল্ডিংয়ের মহড়া।

ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপ গিলকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করালেন। গিল মজার ফিল্ডিং অনুশীলন করলেন। মূলত উইকেটে দূর থেকে বল হিট করা নিয়ে অভিষেক নায়ার এবং গিলের মধ্যে চলল তীব্র প্রতিযোগিতা। শনিবার সন্ধ্যায় বিসিসিআইয়ের পক্ষ থেকে একঠি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে গিলের মজার ছলে কঠোর ফিল্ডিংয়ের মহড়া।

ভিডিও-র শুরুতেই দেখা যাচ্ছে ফিল্ডিং কোচ টি দিলীপ ইন্ডোরের নেটে একটি স্থান ঠিক করে দিচ্ছেন যেখান ১টি উইকেটে বল হিট করতে হবে এবং উইকেটটিকে মাটিতে ফেলে দিতে হবে। একের পর এক পিঙ্ক বল নিয়ে উইকেটে থ্রো করতে থাকেন গিল এবং অভিষেক নায়ার। গিলের একটি বল কখনও উইকেটে খুব কাছ দিয়ে চলে যায় আবার বল উইকেটে ছুঁয়ে যায়। কিন্তু খেলার নিয়ম ছিল উইকেট সম্পূ্র্ণ ছিটকে দিতে হবে।

শেষে গিল এবং অভিষেক নায়ার একাধিকবার চেষ্টা করেও সফল হলেন না, শেষে বল হাতে তুলে নেন ফিল্ডিং কোচ দিলীপ, তিনি এক টিপেই উইকেট ছিটকে দেন। গিল সফল না হলেও তাঁর ফিটনেস কিন্তু স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ চোট থেকে সম্পূর্ণ ফিট গিল।

আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ ,অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ভারত। কিন্তু শনিবার প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে. দ্বিতীয় দিনে অর্থ্যাত রবিবার খেলার হওয়ার পুরোপুরি সম্ভবনা আছে। ফলে দ্বিতীয় দিনে ম্যাচ হবে। তবে দ্বিতীয় দিনে ম্যাচ মূলত হবে ৫০ করে। দুই দলই ৫০ ওভার করে ব্যাটিং এবং বোলি করার সুযোগ পাবে। এই ম্যাচে গিল মাঠে নামেন কিনা, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+