AUS vs IND: ফলো-অন বাঁচিয়েই সিরিজ জেতার মতো সেলিব্রেশন! সমালোচনার ঝড়, ব্রিসবেনে ভারতের একাধিক নজির

AUS vs IND: ব্রিসবেন টেস্টে ফলো-অন বাঁচিয়ে ফেলেছে ভারত। আর তাতেই যেভাবে গোটা দল সেলিব্রেশনে মাতল তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ ক্রিকেটপ্রেমী সমালোচনা করছেন, ড্রেসিংরুমে গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মার আচরণের। কেউ আবার সমর্থনও করছেন।

AUS vs IND -

রবীন্দ্র জাদেজা আউট হলে অস্ট্রেলিয়া ফলো-অনের গন্ধ পেতে শুরু করে। কেন না, জসপ্রীত বুমরাহর সঙ্গে একাদশ নম্বরের ব্যাটার আকাশ দীপ যখন নামেন তখনও ভারতের ফলো-অন বাঁচাতে দরকার ছিল ৩৩ রান। দিনের শেষে দশম উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে তাঁরা ৩৯ রান যোগ করেছেন।

প্যাট কামিন্সের বলে আকাশ দীপ চার মারতেই ভারত ফলো-অন বাঁচিয়ে ফেলে। তখনই উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি হাততালি দিতে থাকেন। রোহিত শর্মার মুখেও হাসি ফুটে ওঠে। রোহিতের সঙ্গে হাত মেলান বিরাট কোহলি।

এর এক বল পরেই কামিন্সের বলে ছয় মারেন আকাশ দীপ। বলের দিকে চোখ রেখে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বিরাট, করতালি দিতে দিতেই। খারাপ আলোর কারণে দিনের খেলা শেষের সময় যখন আকাশ ও বুমরাহ সাজঘরে ফিরছিলেন তখনও হেড কোচ ও ভারতের মহাতারকাদের মুখে হাসি দেখা যায়।

বিরাট, রোহিত হতাশ করেছেন। জশ হ্য়াজলউড নেই। ফলে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ওয়ার্কলোডের কথা মাথায় রেখে অজিরা খুব বেশি ওভার বোলিং নাও করতে পারে। তবে টেস্টে বৃষ্টিতে খেলা মাঝে মাঝেই বন্ধ থাকায় বোলারদের উপর চাপ তুলনামূলক কম ছিল বলেই মনে করছে অস্ট্রেলিয়া শিবির।

তবে ফলো-অন বাঁচানোর মহানন্দ দেখে গম্ভীর অ্যান্ড কোং-এর সমালোচনা শুরু হয়েছে। নেটাগরিকদের বক্তব্য, গম্ভীর ভারতের হেড কোচ হয়েই বলেছিলেন যে, তিনি জিততে এসেছেন। যে কোনও টার্গেট তাড়া করতে পারে তাঁর দল। আর এখন টেস্ট বা সিরিজ জেতা দূরের কথা। ফলো বাঁচিয়েই আনন্দ করছে ভারত!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানাবিধ মিম। আবার এই সেলিব্রেশনকে সমর্থনও করছেন অনেকে। তাঁদের বক্তব্য, যাঁদের ক্রিকেটবোধ আছে তাঁরা বোঝেন অস্ট্রেলিয়ায় জেতা কতটা কঠিন। টেস্ট ড্র রাখাও কম কথা নয়। ব্রিসবেন টেস্টের শেষে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকার চেয়ে ১-১ রেখে মেলবোর্নে পরবর্তী টেস্ট খেলাই ভালো। সে কারণেই এমন উচ্ছ্বাস।

ব্রিসবেন টেস্টে দশম উইকেট জুটিতে ভারত এদিনই সর্বাধিক স্কোর করল। আপাতত বুমরাহ ও আকাশ ৩৯ রান যোগ করে ফেলেছেন। ১৯৯১ সালে মনোজ প্রভাকর ও জাভাগল শ্রীনাথ গাব্বায় দশম উইকেটে ৩৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। সেই নজির ভাঙল এদিন।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১১ নম্বরে নামা ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে শিবলাল যাদবের দখলে। তিনি ৪১ রান করেছিলেন। আকাশ দীপ ২০০৮ সালে ইশান্ত শর্মার ২৩ রানকে পিছনে ফেলে অপরাজিত আছেন ২৭ রানে। ভাঙতেই পারেন শিবলালের কীর্তি।

গাব্বায় ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে গ্লেন ম্যাকগ্রার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ২০০৪ সালে ৬১ করেছিলেন। তাঁর পরেই জশ হ্যাজলউডের অপরাজিত ৩২, ভারতের বিরুদ্ধে। আকাশ দীপের অপরাজিত ২৭ আপাতত তিন নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+