AUS vs IND Exclusive: যশস্বী দ্বিশতরান পাবেন অস্ট্রেলিয়ায়, কোন মন্ত্রে দুরন্ত প্রত্যাবর্তন? জানালেন কোচ জ্বালা

AUS vs IND Exclusive: যশস্বী জয়সওয়াল পারথ টেস্টে দুরন্ত শতরান হাঁকালেন দ্বিতীয় ইনিংসে। তাও কিনা জশ হ্যাজলউডের বলে ছক্কা হাঁকিয়ে ৯৫ থেকে পৌঁছলেন ১০১-এ।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলছেন। ডাউন আন্ডারে প্রথম টেস্টেই সেঞ্চুরি।

AUS vs IND Exclusive

যশস্বীর (Yashasvi Jaiswal) এমন দুরন্ত প্রত্যাবর্তনে একেবারেই অবাক নন তাঁর কোচ জ্বালা সিং। যিনি না থাকলে হয়তো ভারতীয় ক্রিকেট পেতই না যশস্বীকে। গোরক্ষপুর থেকে মুম্বই গিয়েও নিজে ক্রিকেটার হিসেবে যে লক্ষ্য পূরণ করতে পারেননি, যশস্বীকে নিজের কাছে রেখে ছাত্রের মধ্যে দিয়েই যেন নিজের লক্ষ্যপূরণ গর্বিত জ্বালা (Jwala Singh)।

মুম্বই ফোনে ওয়ানইন্ডিয়া বাংলাকে জ্বালা বলেন,অস্ট্রেলিয়ায় যশস্বীর প্রথম সফর। বর্ডার-গাভাসকর ট্রফির দল ঘোষণার পর থেকে যশস্বীকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের পাশাপাশি অস্ট্রেলিয়ান মিডিয়ায় নানা চর্চা চলছিল। অনেকে বলছিলেন, কঠিন সফর হবে যশস্বীর পক্ষে। তবে আমি জানতাম যশস্বী শতরান পাবেন।

জ্বালার কথা, এত বছর ধরে নিজের কাছে রেখে ট্রেনিং করিয়েছি, টিপস দিয়েছি, তার ভিত্তিতেই আমি আত্মবিশ্বাসী ছিলাম। জানি যশস্বী ব্যাকফুটে ভালো, পুল, কাট ভালো মারেন। ফ্রন্টফুটে আগ্রাসী শট থেলতে পারেন, আবার জানেন কোনটা ছাড়তে হবে। সঠিক সিদ্ধান্ত নিতেও পারদর্শী জ্বালা।

জ্বালা বলেন, প্রথম ইনিংসে শূন্যে আউটের পর বলেছিলাম যশস্বী শতরান নয়, দ্বিশতরান করতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। আজ ফ্রেশ ডে। কঠিন সময় পার করে ফেলেছেন। যেভাবে খেলছেন তেমন চালিয়ে গেলে দ্বিশতরান আসবে।

যশস্বীর উত্থানের নেপথ্যে থাকা জ্বালা বলেন, ১-২টি ম্যাচ খারাপ করলেই যশস্বী ঘুরে দাঁড়ান। তাঁকে বারবার বলেছি, দেশের হয়ে দীর্ঘ সময় ধরে খেলতে হবে কামব্যাক আর বাউন্স ব্যাকের দক্ষতা জরুরি। রান করার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। ১-২টি ম্যাচ ভালো করে অনেকে দীর্ঘ সময় রান পান না। তাতে চাপ তৈরি হয়। সেই সমস্যা কাটাতেও অনুশীলন করিয়েছি যশস্বীকে।

কোন সময় কী করণীয় তা ভালোভাবে সামলাতে পারার ফলেই যশস্বী শূন্য করার পরের ইনিংসেই শতরান পেলেন। টেস্ট ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান, দু-বার ডাবল সেঞ্চুরিও পেয়েছেন। জ্বালা বলেন, ডিসিশন মেকিংয়ের দক্ষতাতেই সাফল্য। এটা আমার কাছে নতুন নয়। যশস্বীর কাছেও স্বাভাবিক। আগেও যা চ্যালেঞ্জ দিয়েছি, যশস্বী সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।

জ্বালা বলেন, অস্ট্রেলিয়া সফরের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েই গিয়েছেন যশস্বী। মানসিক ও শারীরিক দুটিই। তাছাড়া স্টার্ক, হ্যাজলউডদের আইপিএলে সামলেছেন। আইপিএলের সেই অভিজ্ঞতা কাজে দিয়েছে। অস্ট্রেলিয়ায় শতরান সব সময়ই স্পেশ্যাল।

যশস্বীর কোচের কথায়, অনেকে বলেন ঘরের মাটিতে বাঘ। সেনা দেশগুলি (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া)-তে যাঁরা পারফর্ম করেন তাঁরাই বড় ব্যাটার। যশস্বী অস্ট্রেলিয়ায় শতরান পেলেন। ভবিষ্যতে আরও করবেন।

বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজের পরই অস্ট্রেলিয়ায়। যশস্বীর ব্যস্ততায় তাঁর সঙ্গে সম্প্রতি জ্বালার দেখা হয়নি। তবে যোগাযোগ রয়েছে। দিন ২ আগে জ্বালা যশস্বীকে পরামর্শ দেন, অফ স্টাম্পের বল ছেড়ে খেলতে। ফ্রন্টফুট, ব্যাকফুট পাঞ্চ এড়িয়ে যাওয়াই ভালো। অনেকটা সময় নিয়ে ধৈর্য্য ধরে খেলতে হবে। শট খেলার বলের অপেক্ষা করতে হবে। কারণ, এই সিরিজে যশস্বীর দিকে অনেকেরই নজর রয়েছে।

জ্বালা বলেন, গোরক্ষপুর থেকে আমি এসেছিলাম। নিজে ক্রিকেটার হিসেবে অভীষ্ট লক্ষ্যে যেতে পারিনি। যশস্বীকে দেখে তাঁর জন্য জীবন উজাড় করে গিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, প্রতিভা থাকলে হতাশ না হয়ে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। ঈশ্বরই পথ দেখাবেন। যশস্বীর জন্য যেমন আমি, ঠিক অন্য কারও জন্যও ভগবান কাউকে ঠিক রেখে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+