Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: প্যাট কামিন্স বিশ্বের প্রথম বোলার হিসেবে গড়লেন ঈর্ষণীয় কীর্তি, ভারতের জার্সিতে বিরাট বদল

AUS vs IND: মিরাকল ছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা আর হবে না ভারতের। সিডনি টেস্ট জেতার দিকেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।

ফলে বর্ডার-গাভাসকর ট্রফিও হাতছাড়া হতে চলেছে ভারতের। আজ সিডনি টেস্টে জেন ম্যাকগ্রা ডে-তে ঈর্ষণীয় কীর্তি গড়লেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

AUS vs IND

গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেন মারা গিয়েছিলেন ব্রেস্ট ক্যান্সারে। ২০০৯ থেকে সিডনি টেস্টের তৃতীয় দিন স্মরণ করা হয় জেনকে। ব্রেস্ট ক্যান্সার নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটিকে বলা হয় পিঙ্ক টেস্ট। সংগৃহীত অর্থ যায় গ্লেন ম্যাকগ্রার ফাউন্ডেশনে। যা দিয়ে অনেক ক্যান্সার আক্রান্তের চিকিৎসাও হয়।

অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম দিন থেকেই ছিল গোলাপি রঙের ছোঁয়া। প্রথা মেনে আজ তৃতীয় দিন ভারতীয় দলের জার্সিতেও রয়েছে গোলাপি। লোগো, প্লেয়ারের নাম, জার্সি নম্বর নীলের বদলে আজ গোলাপি। যদিও জার্সিতে নতুন রং ভারতের ক্ষেত্রে পয়া হচ্ছে না।

আজ তৃতীয় দিনে ১৬ রান তোলার ফাঁকে শেষ চারটি উইকেট হারিয়েছে ভারত। বল করতে পারছেন না ব্যাক স্প্যাজমের সমস্যায় ভোগা জসপ্রীত বুমরাহ। যা ভারতীয় শিবিরে বড় ধাক্কা। এরই মধ্যে এদিন ২টি উইকেট তুলে নেওয়ায় ঈর্ষণীয় কীর্তি গড়লেন প্যাট কামিন্স।

এই প্রথম বিশ্বের কোনও বোলার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিলেন ২০০ উইকেট। সিডনিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪৭তম টেস্ট ও ৮৮তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। নাথান লিয়ঁ ৪৮টি টেস্টে নিয়েছেন ১৯৬ উইকেট। শ্রীলঙ্কা সফরে তিনি ২০০ WTC উইকেটের মাইলফলক ছুঁতে পারবেন।

রবিচন্দ্রন অশ্বিনের ১৯৫ উইকেটের নজির মেলবোর্নেই ছুঁয়েছিলেন লিয়ঁ। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট নিয়ে তিনি অশ্বিনকে টপকে যান। মিচেল স্টার্ক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৩টি টেস্টে ১৬৫টি উইকেট পেয়েছেন। ৩৫টি টেস্টে বুমরাহর ঝুলিতে ১৫৬ উইকেট।

এদিকে, ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ২ ওভারে ওঠে ২৬ রান। ৩.৫ ওভারে ৩৯ রানে পড়ে প্রথম উইকেট। তিনটি চারের সাহায্যে ১৭ বলে ২২ রান করে স্যাম কনস্টাস প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম শিকার হন। অষ্টম ওভারের শেষ বলে ৫২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণ ফিরিয়ে দিয়েছেন মার্নাস লাবুশেনকে (২০ বলে ৬)। স্টিভ স্মিথকেও আউট করেছেন প্রসিদ্ধ। স্মিথ ৯ বলে ৪ রান করেন। গালিতে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। ১০ ওভারে ৫৮ রানে তৃতীয় উইকেটের পতন অজিদের। ১ রানের জন্য টেস্টে ১০ হাজার রান হলো না স্মিথের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+