AUS vs IND: অ্যাডিলেডেই সিরিজে সমতা ফেরাচ্ছে অস্ট্রেলিয়া, ভারত শেষ ১৭৫ রানে, কামিন্সের ৫ উইকেট

AUS vs IND: অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট জয়ের ধারা বজায় রাখতে চলেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে ভারতকে দ্বিতীয় ইনিংসে রানে থামিয়ে দিল অজিরা।

ফলে অস্ট্রেলিয়ার টেস্ট জয় ও সিরিজে সমতা ফেরাতে দরকার ১৯ রান। অজি অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন। প্রথম ইনিংসে নেন ২ উইকেট।

AUS vs IND

গতকাল দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৪ ওভারে ৫ উইকেটে ১২৮। ঋষভ পন্থ ২৮ ও নীতীশ কুমার রেড্ডি ১৫ রানে অপরাজিত ছিলেন। আজ খেলা শুরুর আগে সুনীল গাভাসকর পিচ দেখে বলেন, যথেষ্ট ভালো ব্যাটিং উইকেট। ভারত যদি ২ উইকেট হারাতো, তাহলে আজ এখানে ২০০-২৫০ রান তোলা কঠিন ছিল না।

কিন্তু কোথায় কী! দিনের প্রথম ওভারেই ঋষভ পন্থ আউট হলেন। ২৫তম ওভারের শেষ বলটি রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে। পন্থ ৩১ বলে ২৮ রান করে সাজঘরে ফেলেন স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে। ১২৮ রানে ষষ্ঠ উইকেটটি হারায় ভারত।

৩০তম ওভারের চতুর্থ বলে ১৪৮ রানে ভারতের সপ্তম উইকেটের পতন। ১৪বলে ৭ রান করে প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড হন রবিচন্দ্রন অশ্বিন। ৩৩.৩ ওভারে হর্ষিত রানা (১২ বলে ০)-ও কামিন্সের শিকার। ১৫৩ রানে পড়ে অষ্টম উইকেট।

নীতীশ কুমার রেড্ডি এরপর চালিয়ে খেলতে থাকেন। কিন্তু তিনি এই ইনিংসে কামিন্সের পঞ্চম শিকার। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে নীতীশ ৪৭ বলে সর্বাধিক ৪২ রান করলেন। তিনি আউট হন দলের ১৬৬ রানের মাথায়, তখন ভারত এগিয়ে ছিল ৯ রানে।

ভারত প্রথম ইনিংসে তুলেছিল ১৮০ রান। দ্বিতীয় ইনিংসে ভারত শেষ ৩৬.৫ ওভারে ১৭৫ রানে। স্কট বোল্যান্ডের বলে মহম্মদ সিরাজের ক্যাচ ধরেন ট্রাভিস হেড। তাতেই ভারতের ইনিংসে যবনিকা পতন। সিরাজ ৮ বলে ৭ রান করেন। জসপ্রীত বুমরাহ ৫ বলে ২ রানে অপরাজিত থাকেন।

প্যাট কামিন্স ১৪ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নেন। অ্যাডিলেডে টেস্টে ইনিংসে কামিন্সের পাঁচ উইকেট দখল এই প্রথম। বোল্যান্ড ৮.৫ ওভারে ৫১ রান দিয়ে নিলেন তিন উইকেট। ১টি মেডেন-সহ ১৪ ওভারে ৬০ রান খরচ করে মিচেল স্টার্ক নিলেন ২ উইকেট।

২০১৫ থেকে আজ অবধি অস্ট্রেলিয়া অ্যাডিলেডে কোনও দিন-রাতের টেস্টে হারেনি। আজকের জয় হতে চলেছে এই স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টে অজিদের টানা অষ্টম জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+