Gautam Gambhir: অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়াকে ছেড়ে হঠাৎ দেশে ফিরছেন হেড কোচ গম্ভীর! জানালেন কারণও

Gautam Gambhir: অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝেই ভারতে ফিরে আসছেন গৌতম গম্ভীর। জানা গিয়েছে, পরিবারে জরুরি অবস্থার কারণেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়ার হেড কোচকে (Head Coach)। পার্থে (Perth) ভারতের দুর্দান্ত জয়ের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই ফিরে আসছেন গম্ভীর।

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছে ভারত। ডে-নাইট টেস্টের আগে পিঙ্ক বল প্রস্তুতু টেস্টের জন্য ক্যানবেরা পাড়ি দেবে ভারতীয় দল। ৩০ নভেম্বর শনিবার থেকে ২ দিনের জন্য হবে সেই ম্যাচ। যদিও এই প্র্যাকটিস ম্যাচে থাকছেন না হেড কোচ গৌতম গম্ভীর।

gautam gambhir

যদিও দ্বিতীয় টেস্টের আগেই ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরে আসতে পারেন গম্ভীর। আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপি বলে খেলা হবে দ্বিতীয় টেস্ট। তার আগে ক্যানবেরায় রয়েছে ডে নাইট প্র্যাকটিস ম্যাচ। এই ট্যুর ম্যাচে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।

জানা গিয়েছে, অ্যাডিলেড টেস্ট খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যক্তিগত কারণে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে মাঠে নামতে পারেনি তিনি। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। তবে প্রথম টেস্টের মাঝেই অস্ট্রেলিয়ায় চলে আসেন রোহিত। এবার ক্যাপ্টেন যোগ দিতেই পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে হেড কোচ গৌতম গম্ভীরকে।

ব্ল্যাক ক্যাপসে ভারতের পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গম্ভীর। কিন্তু পার্থের জয়ের নেপথ্যে গৌতম গম্ভীরেরও অবদান রয়েছে বলে মনে করছেন সকলে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, "ব্যক্তিগত কারণে গৌতম গম্ভীরকে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হচ্ছে। পরিবারের কারও শারীরিক অসুস্থতা থাকতে পারে। তবে ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় ফিরবেন তিনি। দ্বিতীয় টেস্টের আগেই যোগ দেবেন কোচ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+