AUS vs IND: বিরাটরা ব্যর্থ হলেও রান পেলেন রাহুল, কর্ণাটকী তারকার সাফল্যের কারণ জানালেন গাভাসকর-পূজারা

অস্ট্রেলিয়া সফরে আসার আগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেএল রাহুল। খারাপ ফর্মের জন্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি দলে সুযোগ হয়নি, এমনকি দলের বাকি সদস্যদের আগেই তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হয়। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেই উজ্জ্বল পারফরম্যান্স করছেন কেএল রাহুল। কর্ণাটকী তারকার ব্যাট হাতে সাফল্যের কারণ বিশ্লেষণ করলেন সুনীল গাভাসকর থেকে চেতেশ্বর পূজারা।

গাব্বাতে যখন ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ তখন মান রাখলেন রাহুল। বিরাট, গিল, রোহিতদের ব্যর্থতার মধ্যেই রাহুলের ব্যাট থেকে এল ৮৪ রানের একটা ঝকঝকে ইনিংস। তৃতীয় দিনের শুরু থেকেই জমাট ইনিংস খেলতে শুরু করেছিলেন রাহুল। যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল। তৃতীয় দিনে অপারিজত থেকে চতুর্থ দিনের শুরু থেকে ব্যাটিং করতে থাকেন। উল্টোদিকে একের পর এক ব্যাটার আউট হলেও রাহুল টিকে থাকেন।

দিনের শুরুতেই স্মিভ স্মিথ ক্যাচ ফস্কানোয় জীবন পেলেন, সেটা পুরো মাত্রায় কাজে লাগালেন। স্মিথ দুরন্ত ক্যাচ না নিলে হয়ত শতরানও করতে পারতেন। কিন্তু ভারতীয় ব্যাটারদের তুলনায় কোথায় আলাদা হয়ে যাচ্ছেন রাহুল, সেই কারণই তুলে ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, রাহল যখন ক্রিজে থাকছেন তখন বল গুলো খুব ভালোভাবে বিচার করতে পারছেন। অফ সাইডের বল গুলি কোথায় যেতে পারে সেটা খুব ভালোভাবে বিচার করছেন সেই অনুযায়ী খেলার সিদ্ধান্ত নিচ্ছেন। যখন বল শক্ত থাকে এবং নতুন থাকে তখন প্রতিপক্ষ বোলারদের সম্মান দিতে হয়। আপনাকে প্রথম ৩০ মিনিট বা ৪৫ মিনিট বোলারকে সম্মান দিতেই হবে। এর পরের ৫ ঘণ্টা আপনার।

শুধু সুনীল গাভাসকর নয় ইরফান থেকে চেতেশ্বর পূজারা প্রত্যেকেই রাহুলের ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন। পাঠান সমাজ মাধ্যমে লিখেছেন, বিদেশের মাটিতে যদি প্রয়োজন হয় তাহলে কেএল রাহুলকে ফোন করুন।একইসঙ্গে পূজারা বলেছেন, কেএল রাহুল নিজেকে প্রমাণ করেছেন। কেএল দেখিয়ে দিল টিকে থাকলে এই পিচে রান করা যায়। এই পিচ রান করাটা খুব কঠিন নয়। নতুন বলে রাহুল খুব ভালো খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+