AUS vs IND: জল্পনার মধ্যেই আলিবাগে উপস্থিত রোহিত শর্মা, কোন কাজে ব্যস্ত ভারত অধিনায়ক? দেখুন ভিডিও
আগামী ২২ নভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে মেগা বর্ডার-গাভাসকর ট্রফি। রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে প্রথম টেস্টে মাঠে নামবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। এমনকি সোমবার সকালেও পারথ টেস্টে রোহিতের খেলা নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি কোচ গৌতম গম্ভীর।
ভারতীয় দলের সদস্যরা যখন অস্ট্রেলিয়ার জন্য রওনা দিচ্ছেন তখন অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গেল আলিবাগে। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা আলিবাগের রেজিস্ট্রি অফিস থেকে বেড়িয়ে আসছেন। জানা গিয়েছে, আলিবাগে একটি জমি কিনেছেন রোহিত। সেই জমিতে বাড়ি করার পরিকল্পনা রয়েছে তাঁর।

শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত এবং রিতিকার পরিবারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া সফরে গেলেও সেই সময় স্ত্রীর রিতিকার পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরতে পারেন রোহিত। আবার দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোদ দিতে পারেন রোহিত। আবার প্রথম টেস্ট খেলতেও পারেন রোহিত।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় দল খেলবে না কোনও প্রস্তুতি ম্যাচ। ভারতীয় এ দলের সঙ্গে ১৫ নভেম্বর থেকে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছে। টিম ম্যাজেমমেন্ট ম্যাচ খেলার থেকে নেটে অনুশীলনকেই বেছে নিয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হলেন সুনীল গাভাসকর।
Captain Rohit Sharma at the Alibag in Mumbai today. 🌟pic.twitter.com/bFsLeBTlcz
— Tanuj Singh (@ImTanujSingh) November 11, 2024
গাভাসকর বলেন, 'আমি আশা করব ভারতীয় টিম ম্যানেজেমন্ট প্রথম টেস্ট ম্যাচ খেলার আগে প্রস্তুতি ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছেন তা ফের বিবেচনা করবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ভারতীয় দলের ওয়ার্ম আপ ম্যাচ বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয়।'












Click it and Unblock the Notifications