AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফির আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ৬ মাস মাঠের বাইর তারকা ক্রিকেটার
আশঙ্কাই সত্যি হল। বর্ডার-গাভাসকর ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। ক্যামেরন গ্রিনের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই। অবশেষে দলের তারকা ক্রিকেটারকে নিয়ে সরকারিভাবে বার্তা দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ত্রোপচার করানোর জেরে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ইংল্যান্ডে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিন পিঠে চোট পেয়েছেন। চোট সারাতে অস্ত্রোপচার জরুরি গ্রিনের। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজ তো বটেই প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে। তাঁর মতো অলরাউন্ডারের ছিটকে যাওয়া বড় ধাক্কা অজিদের জন্য। বিশেষ করে ভারতের বিরুদ্ধে সিরিজের আগে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে আরও বলা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ পরামর্শের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ত্রুটিটি স্থিতিশীল করতে এবং ভবিষ্যতে পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে গ্রিনের অস্ত্রোপচারের করাতে হবে। অতীতে অনেক পেস বোলারদের এই অস্ত্রোপচার সফলভাবে করা করা হয়েছে। চোট সারিয়ে ফিরতে সময় প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে। অলরাউন্ডার হিসেবে গ্রিনের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখেই অস্ত্রোপচারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
৬ মাস মাঠের বাইরে থাকতে হওয়ায় শুধু বর্ডার গাভাসকর ট্রফিই নয় একইসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ এবং টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না গ্রিন। আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজ, তারপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে না গ্রিন। তাঁর না থাকাটা বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলের জন্য। গ্রিন ছিটকে যাওয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে নতুন করে রণকৌশল সাজাতে হবে।
IND vs NZ: রোহিত-বিরাটদের ক্লাস নিলেন দ্রাবিড়, টিম ইন্ডিয়ার সঙ্গে ফের যুক্ত হলেন বিশ্বকাপজয়ী কোচ?
তবে ভারতের জন্য অবশ্যই স্বস্তি কারণ গ্রিনের মতো অলরাউন্ডার ছিটকে যাওয়ায় অজিদের শক্তি অনেকটাই কমবে। সেটাই কাজে লাগাতে হবে রোহিতদের। ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট।অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট শুরু ডিসেম্বরের ৬ তারিখ থেকে।












Click it and Unblock the Notifications