AUS vs IND: কনস্টাসকে বোল্ড করে সুদে-আসলে জবাব দিলেন বুমরাহ, তারপরের কীর্তি সচরাচর দেখা যায় না
AUS vs IND: স্যাম কনস্টাসের সঙ্গে দ্বৈরথে দ্বিতীয় ইনিংসে শেষ হাসি হাসলেন জসপ্রীত বুমরাহই। ছিটকে দিলেন অজি ওপেনারের মিডল স্টাম্প।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে স্কুপ, রিভার্স স্কুপ-সহ আগ্রাসী শটে বুমরাহকে ব্যাকফুটে ঠেলেছেলিন কনস্টাস। সেই দাপটে বুমরাহকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আজ দেখা গেল উল্টো ছবি।

কনস্টাস প্রথম ইনিংসের পর বলেছিলেন, বুমরাহকে পরবর্তী সময়েও টার্গেট করবেন। বুমরাহর এক ওভারে তিনি ১৮ রান নিয়েছিলেন, যা টেস্টে কোনও ওভারে দেওয়া তাঁর সবচেয়ে বেশি রান। এ ছাড়া এই টেস্টেই কনস্টাসের দাপটে ১৪ রান দেন, যা তাঁর কেরিয়ারে তৃতীয় সর্বাধিক।
তিন বছর পর টেস্টে ছক্কাও হজম করতে হয়েছিল বুমরাহকে। ভারতের এক নম্বর পেসার অবশ্য গতকালই বলেছিলেন, প্রথম ইনিংসে ৬-৭ বার কনস্টাসকে আউট করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। উইকেট পাবেন না তেমনটা কখনও তাঁর মাথায় আসেনি।
যেমন কথা, তেমন কাজ। আজ কিছুটা কোণাকুণি ডেলিভারি ১৯ বছরের অস্ট্রেলীয় ওপেনারের ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে গিয়ে ছিটকে দিল মিডল স্টাম্প। আজ শুরু থেকেই নতুন বলে কনস্টাসকে অস্বস্তিতে রেখেছিলেন বুমরাহ ও নতুন বলের পার্টনার আকাশ দীপ।
আকাশ দীপের বলে কনুইয়ের নীচে চোটও লাগে কনস্টাসের। ব্যথা নিবারক ওষুধ খেয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে এরপর ব্যাটিং চালিয়ে গেলেও প্রথম ইনিংসের মতো মেজাজে ছিলেন না কনস্টাস। অবশেষে তাঁর ইনিংসে যবনিকা টানল বুমরাহর বিষাক্ত ইন-কাটার।
Top delivery, top celebration! 🤌
— Star Sports (@StarSportsIndia) December 29, 2024
Thank you Jassi Bhai for this absolute cinema! 😁#AUSvINDOnStar 👉 4th Test, Day 4 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/z4JbYOWy0j
কনস্টাসকে বোল্ড করে বুমরাহ মাতলেন এমন সেলিব্রেশনে, যেভাবে তাঁকে সচরাচর দেখা যায় না। গ্যালারির দিকে তাকিয়ে দুই হাতের ইশারায় দর্শকদের আরও জোরে আওয়াজ তোলার আবেদন করেন বুমরাহ। গতকাল ঠিক যেমনটা করছিলেন কনস্টাস। বুমরাহ আউট হওয়ার পরেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কনস্টাসকে বোল্ড করে সেটাই ফিরিয়ে দিলেন বুমরাহ।
Cooked Kid as well as Whole Australian & Pakistan 👨🍳🍲
— Third Man (@ThirdManX) December 29, 2024
Konstas pulled off this move when Kohli got out, and Bumrah did the exact same thing after dismissing him. 😁👏🏻#INDvsAUS #AUSvIND #AUSvsIND pic.twitter.com/vLfHXjez6S
Go Konstas Go
— Lala (@FabulasGuy) December 29, 2024
Boom Boom Bumrah 🥵🥵 pic.twitter.com/lVFeV7B9G1
বুমরাহর এই ধরনের সেলিব্রেশনের পিছনে যে মেলবোর্ন টেস্টের নানা ঘটনা কাজ করেছে, সব কিছু বুমরাহর মাথায় ছিল, সে কথা মনে করিয়ে সুনীল গাভাসকর বলেন, জোরে বোলারদের স্মৃতিশক্তি কিন্তু খুব প্রখর হয়। সপ্তম ওভারের তৃতীয় বলে কনস্টাসের উইকেট পড়ে অস্ট্রেলিয়ার ২০ রানের মাথায়।
JASPRIT BUMRAH WINS THE BATTLE vs SAM KONSTAS 🔥 pic.twitter.com/ZbB73cLgJ2
— Johns. (@CricCrazyJohns) December 29, 2024
কনস্টাস ১৮ বলে ৮ রানের বেশি করতে পারেননি। উসমান খোয়াজাও জীবন পেয়েছেন। জসপ্রীত বুমরাহর বলেই লেগ গালিতে ক্যাচ মিস করেন যশস্বী জয়সওয়াল। তখন তাঁর রান ছিল ২। এই উইকেটটি তুলে নিতে পারলে অজিদের সমস্যা বাড়ানো যেত। তবে রান বাঁচাতে ভারতীয় ফিল্ডারদের তাগিদ আজ ভালোই লক্ষ্য করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications