AUS vs IND: পারথে নীতীশের টেস্ট অভিষেকের সম্ভাবনা বাড়ছে কোন কারণে? নেতাও বেছে নিল ভারত

AUS vs IND: পারথে ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। সেই টেস্টে রোহিত শর্মা খেলবেন না। ফলে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

লোকেশ রাহুলই এগিয়ে যশস্বী জয়সওয়ালের ওপেনিং পার্টনার হওয়ার বিষয়ে। তারই মধ্যে জোর চর্চা চলছে নীতীশ কুমার রেড্ডির টেস্ট অভিষেক নিয়ে।

AUS vs IND

পারথের অপটাস স্টেডিয়ামের পিচে গতি ও বাউন্স থাকবে। এই পরিস্থিতিতেই নীতীশের কথা ভাবা হচ্ছে। তিনি মিডিয়াম পেসার। ফলে ভারত চার সিমার নিয়েই নামতে পারবে পারথে। প্রথম শ্রেণির ক্রিকেটে অন্ধ্রের নীতীশের ২৩ ম্যাচে ৫৬টি উইকেট রয়েছে।

চলতি বছর আইপিএলে নীতীশ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫ ম্যাচে ১১ ইনিংসে ৩০৩ রান করেছিলেন, ২টি হাফ সেঞ্চুরি-সহ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে নীতীশ সেখানকার কন্ডিশনের সঙ্গে সড়গড় হয়ে গিয়েছেন। তবে বড় রান পাননি। উইকেট পেয়েছেন ১টি।

রেড্ডি ভারতের হয়ে তিনটি টি২০ আন্তর্জাতিকে ৯০ রান করার পাশাপাশি তিন উইকেট নিয়েছেন। সর্বাধিক স্কোর দিল্লিতে বাংলাদেশের ৩৪ বলে ৭৪। অলরাউন্ডার নীতীশকে খেলানোর ভাবনাচিন্তা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার কারণ নীতীশের উপস্থিতি যেমন ব্যাটিং গভীরতা বাড়াবে, তেমনই বাড়বে বোলিং বিকল্প।

শুভমান গিলের ছিটকে যাওয়ার সরকারি ঘোষণাই শুধু যা বাকি। জানা গিয়েছে, দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হচ্ছে। যেভাবে প্লেয়ারদের চোট-আঘাত লাগছে তাতে ভারতীয় এ দলের কয়েকজন ব্যাটারকে রিজার্ভে রাখা হতে পারে।

যশস্বীর সঙ্গে রাহুল ওপেন করবেন। তিনে বিরাট কোহলি নামবেন কিনা তা নিয়েও চর্চা রয়েছে। তবে ধ্রুব জুরেল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুই ইনিংসেই সাফল্য পাওয়ায় তিনিও থাকতেই পারেন প্রথম একাদশে। স্রেফ ব্যাটার হিসেবেই। বুমরাহর সঙ্গে মহম্মদ সিরাজ থাকবেন। প্রসিদ্ধ কৃষ্ণও জায়গা করে নিতে পারেন প্রথম একাদশে। সেই সঙ্গে নীতীশ। মহম্মদ শামি খেলতে পারেন অ্যাডিলেড টেস্ট থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+