AUS vs IND: কনস্টাসের দ্বৈরথ উপভোগ করে পাল্টা চ্যালেঞ্জ বুমরাহর, স্মিথের সঙ্গে পেলেন নিজের মিল

AUS vs IND: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ফের জসপ্রীত বুমরাহ বনাম স্যাম কনস্টাসের দ্বৈরথের দিকে তাকিয়ে সকলে। তবে বুমরাহ মোটেই চিন্তায় নেই।

অভিষেক টেস্টে প্রথম ইনিংসে কনস্টাসের দাপট দেখে সেরা বোলার বুমরাহকে সরাতে বাধ্য হয়েছিলেন রোহিত শর্মা। এবার সেভেন ক্রিকেটে কনস্টাসের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন বুমরাহ।

কনস্টাস ইতিমধ্যেই জানিয়েছেন, পরেও বুমরাহর বিরুদ্ধে আগ্রাসী ব্য়াটিংয়ের পরিকল্পনা তাঁর রয়েছে। রিভার্স স্কুপে যে ছয় মেরেছেন তা অবাক করেছে অনেককেই। তিন বছর পর বুমরাহর বলে টেস্টে কেউ ছক্কা মারলেন, তাও দুটো!

কনস্টাসের প্রশংসা করেছেন বুমরাহ। বলেন, আমারএমন অভিজ্ঞতা আগে আছে। ১২ বছর ধরে টি২০ খেলছি। তবে কনস্টাস ইন্টারেস্টিং ব্যাটার। আমার সেদিন মনেই হয়নি উইকেট-প্রাপ্তি থেকে আমি দূরে রয়েছি। এমনকী মনে হয়েছিল প্রথম ২ ওভারে আমি তাঁকে ৬-৭ বার আউট করতে পারতাম। কিন্তু এটাই ক্রিকেট। কখনও সব ঠিকঠাক হলে ভালো। তা না হলে সমালোচনা হয়। আমি নানাবিধ চ্যালেঞ্জ ভালোবাসি, নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় থাকি।

অস্ট্রেলিয়ায় বোলিংও উপভোগ করেন বুমরাহ। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় খেলতে নামলে সেরাটা বেরিয়ে আসে। ২০১৮ সালে প্রথম টেস্ট এখানে খেলি। ২০১৬ সালে ওডিআই অভিষেক হয়েছিল। অনেক রকমের চ্যালেঞ্জ থাকে। ফ্ল্যাট পিচ, কুকাবুরা বলে খুব বেশি কিছু করার থাকে না। যথাযথ বোলিং করার বিষয়টি পরীক্ষিত হয়। আবহাওয়ায় শরীর, ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। তা জয় করে সেরাটা দিলে উন্নততর ক্রিকেটার হওয়ার সুযোগ মেলে।

স্টিভ স্মিথ শতরান করেছেন। তারও প্রশংসা করেন বুমরাহ। বলেন, স্মিথকে বল করাও চ্যালেঞ্জের। আমার মতোই আনঅর্থোডক্স। অন্যান্য ব্যাটারদের মতো নন। ক্রিজের নড়াচড়াতে নতুন চ্যালেঞ্জ থাকে। মাঠের নানা দিক দিয়ে রান করতে থাকেন। ফলে একের পর এক তাঁকে ভালো বল করে যেতেই হয়। যে কোনও ফরম্যাটেই তাঁর সঙ্গে দ্বৈরথ উপভোগ করি। ক্রিকেটের অন্যতম কিংবদন্তিকে টেস্টে বল করা সহজ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+