AUS vs IND: বুমরাহ টেস্ট খেলেননি ব্রিসবেনে! গাব্বায় সিরাজের সামনে বড় নজিরের হাতছানি

AUS vs IND: জসপ্রীত বুমরাহর পক্ষে দুই প্রান্ত থেকে গোটা দিন বল করা সম্ভব নয়। বাকিদেরও দায়িত্ব নেওয়ার কথা মনে করিয়ে আজ অ্যাডিলেডে এ কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত এটাও জানিয়েছেন যে, তাঁরা চান বুমরাহ সব ম্যাচেই খেলুন। সেইমতো মাঠেও বোলিং করানো নিয়ে তাঁর সঙ্গে কথা চলে রোহিতের। অ্যাডিলেডে হারের ধাক্কা সামলে ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই ব্রিসবেনে।

AUS vs IND

২০২১ সালে ব্রিসবেন টেস্টে জিতে বর্ডার-গাভাসকর ট্রফিও জিতেছিল ভারত। সেই টেস্টে ভারতের হয়ে বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও নভদীপ সাইনি। রোহিত শর্মাও ১টি বল করেছিলেন।

প্রথম ইনিংসে নটরাজন, শার্দুল ও সুন্দর তিনটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। সুন্দর ১টি ও শার্দুল ৪ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। সিরাজের বোলিং ফিগারই ছিল সেরা। ১৯.৫ ওভারে ৫ মেডেন, ৭৩ রান খরচ করে পাঁচ উইকেট।

এই পরিসংখ্যান সিরাজকে উৎসাহিত করার পক্ষে যথেষ্ট। দুই ইনিংস মিলিয়ে ওয়াশিংটন সুন্দর ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬২ রানের ইনিংস খেলেন, দ্বিতীয় ইনিংসে করেন ২২। ফলে পরের টেস্টে সুন্দরকে ভারতীয় একাদশে রাখা হবে কিনা তা নিয়ে চর্চা চলতেই পারে।

রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাডিলেড টেস্টে খেলানো হলেও তিনি ব্যর্থই বলা চলে। অস্ট্রেলিয়ায় অশ্বিন মোট ১১টি টেস্ট খেললেন। তবে ব্রিসবেনে খেলেছেন মাত্র ১ বারই। ২০১৪ সালে গাব্বায় অশ্বিন প্রথম ইনিংসে চারটি মেডেন-সহ ৩৩.৪ ওভারে ১২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তাঁকে বল করতে হয়নি।

ব্রিসবেনে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে এরাপল্লী প্রসন্নর। প্রসন্ন ২টি টেস্টের চার ইনিংসে মোট ৮ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১০৪ রানে ছয় উইকেট। শার্দুল ঠাকুর ১টি টেস্টে ২ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন ব্রিসবেনে। সেরা বোলিং ৬১ রানে চার উইকেট।

মদন লাল গাব্বায় ১টি টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭২ রানে পাঁচ উইকেট। মহম্মদ সিরাজ ব্রিসবেনে ১টি টেস্টে ২ ইনিংসে ৬ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৭৩ রানে ৫ উইকেট।

ইশান্ত শর্মা ১টি টেস্টে ৬ উইকেট পেয়েছেন ব্রিসবেনে। সেরা বোলিং ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট। রুসি সুর্তিও ১টি টেস্টে এখানে ২ ইনিংসে হাত ঘুরিয়ে ৬ উইকেট পেয়েছেন। তাঁর সেরা বোলিং ৫৯ রানে তিন উইকেট।
ফলে দেখা যাচ্ছে, সিরাজ আর তিনটি উইকেট পেলেই ব্রিসবেন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন প্রসন্নকে টপকে। ব্রিসবেন টেস্টে সবচেয়ে বেশি ৬৮টি উইকেট রয়েছে শেন ওয়ার্নের। গ্লেন ম্যাকগ্রা ৬৫টি ও নাথান লিয়ঁ ৫১টি উইকেট পেয়েছেন ব্রিসবেনে। মিচেল স্টার্কের রয়েছে ৪৭ উইকেট, প্যাট কামিন্সের ৪০টি, জশ হ্যাজলউডের ৩৭টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+