Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: জসপ্রীত বুমরাহ রেকর্ড গড়তে পারেন অস্ট্রেলিয়ায়, কপিলের জোড়া কীর্তি চুরমার হওয়ার জোরালো সম্ভাবনা

AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সহায়ক পিচে ভারতীয় বোলিং বিভাগকেও নেতৃত্ব দিতে হবে বুমরাহকেই। তারই ফাঁকে তিনি ডাউন আন্ডারে টেস্ট সিরিজে গড়তে পারেন বিরাট রেকর্ড।

AUS vs IND

পিঠে চোটের কারণে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দুটি টেস্টে খেলতে পারেননি বুমরাহ। অস্ট্রেলিয়ায় আসন্ন সিরিজে অবশ্য পাঁচটি টেস্টেই বুমরাহ খেলবেন। ছন্দে থাকলে বুমরাহ ভেঙে দিতে পারেন কপিল দেবের কীর্তি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্টে বুমরাহর ৩২টি উইকেট রয়েছে। আর ২০টি উইকেট দখল করলেই তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেবেন।

কপিল অস্ট্রেলিয়ায় ১১টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৫১টি। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অনিল কুম্বলের ৪৯টি, রবিচন্দ্রন অশ্বিনের ৩৯ ও বিষেণ সিং বেদীর ৩৫টি উইকেট রয়েছে। ফলে ধাপে ধাপে তাঁদের টপকে কপিলের রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ার বড় সুযোগ বুমরাহর সামনে।

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্টগুলিতে সবচেয়ে বেশি উইকেট রয়েছে নাথান লিয়ঁর। অস্ট্রেলিয়ার স্পিনার ১৫টি টেস্টে ৬০টি উইকেট দখল করেছেন। সেই রেকর্ডকে লিয়ঁ যে আরও উন্নত করবেন তা বলার অপেক্ষা রাখে না।

২০১৮-১৯ মরশুমে বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্টে ২১টি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট সিরিজে ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটিও রয়েছে কপিলের। তিনি ১৯৯১-৯২ মরশুমের সফরে ২৫টি উইকেট নিয়েছিলেন। বুমরাহর সামনে সেই রেকর্ডটি ভাঙারও হাতছানি।

অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি রয়েছে বেদীর দখলে। তিনি ১৯৭৭-৭৮ মরশুমে পাঁচ টেস্টের সিরিজে ৩১টি উইকেট পেয়েছিলেন। ওই সিরিজেই ভাগবৎ চন্দ্রশেখরের শিকারের সংখ্যা ছিল ২৮টি। তা সত্ত্বেও সেবার ভারত ২-৩ ব্যবধানে সিরিজে হেরেছিল অজিদের কাছে।

ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এরাপল্লী প্রসন্ন ও মহম্মদ শামির রয়েছে ৩১টি করে উইকেট। শামি এখনও অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে নেই। তবে তাঁর নাম শীঘ্রই দলে যুক্ত করা হবে। রোহিত শর্মা ও মহম্মদ শামি একসঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন বলে খবর। ফলে আসন্ন সিরিজে প্রসন্নকে টপকে যেতেই পারেন শামি। অস্ট্রেলিয়ায় টেস্টে ৩১টি করে উইকেট রয়েছে উমেশ যাদব এবং ইশান্ত শর্মার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+