AUS vs IND: বল হাতে ফের ৫ উইকেট, সেনা দেশে কপিলের মাইলস্টোন স্পর্শ করলেন বুমরাহ
রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচ খেলতে না পারায় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। নেতৃত্বের দায়িত্ব যে তাঁর কাছে অতিরিক্ত কোনও চাপ নয়, তা বুঝিয়ে দিলেন বুমরাহ। পারথে প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন বুমরাহ। প্রথম দিনেই চার উইকেট সংগ্রহ করেছিলেন, দ্বিতীয় দিনের সকালে অজি তারকা অ্যালেক্স ক্যারিকে আউট করার সঙ্গে সঙ্গেই ৫ উইকেটের কোটা পূরণ করলেন বুমরাহ। সেইসঙ্গে নতুন রেকর্ডও সৃষ্টি করলেন ভারতীয় তারকা পেসার।
পারথে প্রথম দিনে বল করতে নেমে বুমরাহ আউট করেন উসমান খোয়াজা, ন্যাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও প্যাট কামিন্সকে। দ্বিতীয় দিনের সকালে নিজের প্রথম বলেই বুমরাহ আউট করে দিলেন অ্যালেক্স ক্যারিকে। এই নিজের টেস্ট কেরিয়ারে ১১ বার ৫ উইকেট নিলেন এক ইনিংসে।

বুমরাহ এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন বার, ইংল্যান্ডের মাটিতে ২ বার এবং অস্ট্রেলিয়ায় এই নিয়ে দুইবার ৫ উইকেট পেলেন। এর পাশাপাশি দেশের মাটিতে ২ বার এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আরও দুইবার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। তবে সেনা দেশে তাঁর সাফল্যের গ্রাফ খুব ভালো। বিশ্বের এক নম্বর বোলারের জায়গা হারিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরাহ বুঝিয়ে দিলেন আগামী ম্যাচগুলিতে আরও অনেক রেকর্ড তৈরির করতে চলেছেন তিনি।
AUS vs IND: ব্যাটিংয়ের মতোই ফ্লপ ফিল্ডিংয়েও! লজ্জার পরিসংখ্যানে শীর্ষে কোহলি, তালিকায় আছেন কারা?
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহনেসবার্গে এবং ইংল্যান্ডের নটিংহ্যামে ৫ উইকেট নেন। একই বছরে অস্ট্রেলিয়ার মেলবোর্নেও ৫ উইকেট নেন। ২০২১ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের ৫ উইকেট নেন। ২০২২ এবং ২০২৪ সালে কেপটাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট নেন। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার পারথে ফের ৫ উইকেট পেলেন বুমরাহ। দলকে জেতানোর সঙ্গে সঙ্গে আইসিসির ক্রমতালিকায় ফের ১ নম্বর জায়গা ফিরে পাওয়াই লক্ষ্য বুমরাহের।












Click it and Unblock the Notifications