AUS vs IND: অশ্বিনের কীর্তি স্পর্শ বুমরাহর, কনস্টাসকে বোল্ড করতেই ঈর্ষণীয় নজির মেলবোর্নে

AUS vs IND: স্যাম কনস্টাসকে আজ বোল্ড করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। সুদে-আসলে জবাব দিয়েছেন ভাইরাল সেলিব্রেশনে। উইকেট নেওয়ার পর এতটা উল্লাস দেখাতে বুমরাহকে সচরাচর দেখা যায় না।

বোঝাই যাচ্ছে, কনস্টাস প্রথম ইনিংসে ব্য়াটিং ও ফিল্ডিংয়ের সময় যা করেছেন তা অনেকটাই তাতিয়ে দিয়েছিল ভারতের এক নম্বর পেসারকে। কনস্টাসকে আউট করে ঈর্ষণীয় নজিরও গড়ে ফেলেছেন বুমরাহ।

AUS vs IND

টেস্টে কনস্টাস বুমরাহর ১৯৯তম শিকার। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০তম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বুমরাহ ৩৪তম টেস্ট খেলছেন, ৬৫তম ইনিংসে বোলিং করছেন। তাঁর WTC উইকেটের সংখ্যা বেড়ে হলো ১৫০।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বুমরাহ এখনও অবধি ইনিংসে চার উইকেট নিয়েছেন সাতবার, ৯ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। সেরা বোলিং ২৭ রানে ছয় উইকেট। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে তিনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দেড়শো উইকেটের ক্লাবে যোগ দিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে।

বুমরাহর আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে দেড়শো উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৪১টি টেস্টে ৭৮টি ইনিংসে ১৯৫টি উইকেট দখল করে এখনও শীর্ষে রয়েছেন। নাথান লিয়ঁ ৪৭টি টেস্টে ৮৩ ইনিংসে ১৯৩ উইকেট দখল করেছেন।

ভারতের প্রথম ইনিংসে লিয়ঁ তিনটি উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে তিনি আর তিন উইকেট ঝুলিতে পুরলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী হবেন। সিডনি টেস্ট রয়েছে। শ্রীলঙ্কাতেও ২ টেস্টের সিরিজ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজেই লিয়ঁ অশ্বিনের রেকর্ড ছিনিয়ে নিতে পারেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৬টি টেস্টে ৮৫ ইনিংসে ১৯২ উইকেট দখল করে রয়েছেন তিন নম্বরে। ফলে লিয়ঁ, নাকি কামিন্স, কে প্রথম অশ্বিনকে টপকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেটশিকারী হবেন তা স্পষ্ট হতে পারে দ্রুতই।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি ৪২টি টেস্টে ৮০ ইনিংসে ১৬১ উইকেট দখল করেছেন। স্টার্কের পরেই রয়েছেন বুমরাহ। আর একটি উইকেট ঝুলিতে পুরলে টেস্টে তাঁর ২০০টি উইকেট দখলের মাইলস্টোন স্পর্শ করা সম্ভব হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+