Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: পেসারদের প্রত্যাঘাতে লড়াই ভারতের, মেলবোর্নে অস্ট্রেলিয়াকে টানছেন লাবুশেন

AUS vs IND: মেলবোর্ন টেস্টে প্রত্যাঘাত ভারতের। তবে চতুর্থ দিনে চা বিরতিতে যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়াই সুবিধাজনক জায়গায়। লিড ২৪০ রানের, হাতে চার উইকেট।

প্রথম ইনিংসে ভারত ১০৫ রানে পিছিয়ে পড়েছিল। কিন্তু তারপর থেকে নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়াকে চাপে রাখেন ভারতীয় পেসাররা। ফের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ।

AUS vs IND

মার্নাস লাবুশেন দুই ইনিংসেই অর্ধশতরান পেলেন। ভারত কিছুটা দুর্ভাগ্যের শিকার। কারণ, লাবুশেনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন তুলে রিভিউ নিয়েছিল ভারত। আম্পায়ারস কল হওয়ায় বেঁচে যান লাবুশেন। কারণ, আম্পায়াররা তাঁকে আউট দেননি আগে।

যদি সেই সময় লাবুশেন আউট হতেন তাহলে আরও বিপাকে পড়তো অজিরা। বুমরাহর ঝুলিতেও চলে আসতো পাঁচ শিকার। আজ বুমরাহর সঙ্গে নতুন বলে শুরু করেন আকাশ দীপ। চা বিরতির সামান্য আগে তিনি লোয়ার ব্যাকের সমস্যা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন। চোট গুরুতর কিনা তা বলবে সময়।

স্যাম কনস্টাস ৮, উসমান খোয়াজা ২১, স্টিভ স্মিথ ১৩, ট্রাভিস হেড ১, মিচেল মার্শ ০ ও অ্যালেক্স ক্যারি ২ রানে আউট হন। ৮০ রানে তৃতীয়, ৮৫ রানে চতুর্থ ও পঞ্চম ও ৯১ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্স।

মিচেল মার্শের ফর্ম অজিদের চিন্তায় রাখছে। এ বছর ৯ টেস্টে তাঁর রান ২৮৩, গড় ১৮.৮৬। ২টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে চার টেস্টে তিনি মাত্র ৭৩ রান করেছেন। গড় ১০.৪২। সিডনি টেস্টে তিনি জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চলছে চর্চা।

মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর ছিল ২৫ ওভারে ২ উইকেটে ৫৩ রান। চা বিরতিতে তা গিয়ে দাঁড়িয়েছে ৪৯ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে। লাবুশেন তিনটি চারের সাহায্যে ১১৮ বলে ৬৫ রানে অপরাজিত। প্যাট কামিন্স ৪০ বলে ২১ রানে ক্রিজে। তিনি ২টি চার মেরেছেন।

বুমরাহ ২টি মেডেন-সহ ১৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। আকাশ দীপ ৩ মেডেন-সহ ১৫ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট পাননি। চারটি মেডেন-সহ ১৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১০, নীতীশ কুমার রেড্ডি ১ ওভারে ৪ ও ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+