AUS vs IND: ব্রিসবেন টেস্ট ড্র, অশ্বিনকে টপকে WTC-র উইকেটশিকারীদের শীর্ষে বুমরাহ, ভাইরাল বিরাটের বুদ্ধি

AUS vs IND: ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্র হয়ে গেল। ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া। ভারত বিনা উইকেটে ৮ রান তোলার পরই বৃষ্টি নামে।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় টেস্ট ড্র হয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা যে পারফরম্যান্স উপহার দিলেন তা মেলবোর্ন টেস্টের আগে গোটা দলকে আত্মবিশ্বাসী রাখবে।

AUS vs IND WTC-

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ২৬০ রান। এরপর অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৮৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জসপ্রীত বুমরাহ তিনটি এবং মহম্মদ সিরাজ ও আকাশ দীপ ২টি করে উইকেট নেন।

বুমরাহ এই টেস্টে ৯টি উইকেট নিলেন। অস্ট্রেলিয়ায় তিনি যেমন টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হলেন, তেমনই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম পাঁচে চলে এলেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৩টি টেস্ট খেলা বুমরাহর উইকেট-সংখ্যা ১৪৫। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন (৪১টি টেস্টে ১৯৫ উইকেট)। দুই থেকে চারে আছেন যথাক্রমে নাথান লিয়ঁ (১৯০), প্যাট কামিন্স (১৮৯) ও মিচেল স্টার্ক (১৬১)।

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারী এদিনই হলেন বুমরাহ। ২০২৩ থেকে ২০২৫ সালের যে WTC সংস্করণ চলছে, তাতে বুমরাহর উইকেট এখন ৬৬। অশ্বিনের রয়েছে ৬৩টি। প্য়াট কামিন্স ও মিচেল স্টার্ক দাঁড়িয়ে ৬২-তে। জশ হ্যাজলউডের রয়েছে ৫৭টি উইকেট।

এদিকে, স্টিভ স্মিথকে এদিন আউট করার পিছনে কাজ করল বিরাট কোহলির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। মহম্মদ সিরাজ ১১তম ওভারের শেষ বলে আউট করেন স্মিথকে। প্রথম ইনিংসের শতরানকারী দ্বিতীয় ইনিংসে ৫ বলে ৪ রান করলেন।

ওভার শুরুর সময় সিরাজের কাছে রোহিত জানতে চান, তিনি কোন দিক থেকে বোলিং করবেন। সিরাজ জানান, ওভার দ্য স্টাম্পস। রোহিত তখন বলেন, এতে ব্যাটারদের সুবিধা হতে পারে। যদিও তখন রোহিতকে বিরাট বলেন, ওভার দ্য উইকেটই ঠিক সিদ্ধান্ত। স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করলে স্মিথকে আউট করা যাবে। স্কোয়্যার লেগের ফিল্ডারকে কিছুটা ডিপে আনার কথা বলে সিরাজকে উইকেট বরাবর বল করতে বলেন কোহলি। তাতেই বাজিমাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+