AUS vs IND: ব্রেট লি-র নজরে তরুণ পেসার, ভারতীয় নির্বাচকদের শামির বিকল্প খুঁজে দিলেন অজি প্রাক্তনী
অক্টোবর মাস শেষ হওয়ার আগেই বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, আগামী ২৮ অক্টোবর ভারতীয় দল ঘোষণা হতে পারে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক চিন্তাভাবনা করেই এই সিরিজের জন্য দল বেছে নিতে চাইছেন অজিত আগারকরের নেতৃ্ত্বাধীন নির্বাচক কমিটি। যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে তাদের মধ্যে অন্যতম মহম্মদ শামি। চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে তারকা পেসার শামি কি ডনের দেশে যেতে পারবেন? চোট এবং ফিটনেসজনিত সমস্যার কারণে যদি একান্তই মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরে যেতে না পারেন সেক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিকল্প নাম বেছে দিলেন ব্রেট লি।

লি একটি সাক্ষাৎকারে ময়াঙ্ক যাদব সম্পর্কে বলেছেন, আমি আপনাকে বলতে পারি যে, যদি কেউ ১৩৫ থেকে ১৪০ গতিতে বল করেন তখন ব্যাটাররা ঠিক থাকে, কিন্তু ১৫০ গতিতে বল করলে ব্যাটারদের জন্য তা সমস্যার হয়, তাঁরা এত গতির বোলিংয়ের মুখোমুখি হতে চান না। তাঁকে (ময়াঙ্ক)দেখে মনে হচ্ছে সে একজন সম্পূর্ণ প্যাকেজ।'
ব্রেট লি একইসঙ্গে উল্লেখ করেছেন, যদি মহম্মদ শামি সম্পূর্ণ ফিট না হন, অন্তত তাঁকে (মায়াঙ্ক) দলে নিন। আমি মনে করি অস্ট্রেলিয়ার এই উইকেটে সে খুব ভালো বোলিং করবে এবং ভারতীয় দলের জন্য কার্যকরী হবে।'
নিজেকে ফিট প্রমাণ করতে অস্ট্রেলিয়া সফরের আগে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচেও অংশ নিতে চান শামি। তারকা পেসার উল্লেখ করেছেন যে তিনি বাংলার হয়ে চলতি রঞ্জি ট্রফিতে কয়েকটি ম্যাচ খেলতে চান। শামি বলেছেন, 'অস্ট্রেলিয়া সফরের আগে কয়েকটি রঞ্জি ম্যাচ খেলতে চাই।" কর্ণাটকের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন শামি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে কারা সুযোগ পান সেটাই দেখার।












Click it and Unblock the Notifications