AUS vs IND: অ্যাডিলেডে পিঙ্ক বলে বড় রান করতে ব্যর্থ বিরাট, কামিন্সদের হাতে কেন কালো আর্মব্যান্ড?

পারথে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে একটা শতরান। কিন্তু অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থতাই সঙ্গী হল বিরাট কোহলির। পিঙ্ক বল টেস্টে কোহলির অতীত পারফরম্যান্স যথেষ্টই ভালো। কিন্ত অ্যালিলেড ওভালের গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে অন্তত প্রত্যাশা পূরণ করতে পারলেন না কিং কোহলি। ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের শিকার হলেন কোহলি।

যশস্বী জয়সওয়াল ইনিংসের প্রথম বলেই ০ রানে আউট হয়েছিলেন, এরপর কেএল রাহুল এবং শুভমান গিল ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৪ বলে ৩৭ রান করে স্টার্কের বলে আউট হলেন রাহুল, এরপর ব্যাট করতে নামলেন বিরাট। রানের খাতাও খুললেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ৮ বলে খেলে ৭ রান করে স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন।

অন্যদিকে উইকেটে স্থায়ী হয়েও বড় রান করতে ব্যর্থ হলেন গিল। ৫১ বলে ৩১ রান করে বোল্যান্ডের বলে আউট হলেন গিল। ফলে লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে চাপে পরে ভারত। লাঞ্চের সময় পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেটে ৮২। রোহিত এবং পন্থ ক্রিজে আছেন। এই জুটি এখন বিরাট ভরসা ভারতীয় দলের। কারণ স্কোর বোর্ডে ভালো রান না তুললে চাপে পরে যাবে ভারত।

স্টার্ক ইতিমধ্যেই ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন, হ্যাজেলউডের পরিবর্তে নামা বোল্যান্ড ১ উইকেট সংগ্রহ করেছেন।পারথে প্রথম ইনিংসে কম রান করেও দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। কিন্তু প্রতি ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এমন ভাবার কোনও কারণ নেই।

অন্যদিকে, এই ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া দল কালো ব্যান্ড পরে খেলতে নেমেছে। অজি ক্রিকেটাররা ফিল হিউজের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন, হিউজ অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি ২০১৪ সালে একটি ঘরোয়া প্রথম-শ্রেণির ম্যাচ চলাকালীন বাউন্সারের আঘাতে দুভাগ্যজনকভাবে মারা গিয়েছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই পিঙ্ক বল টেস্টের প্রথম দিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারা।

২০১৪ সালের ২৭ নভেম্বর হিউজের মৃত্য়ু হয়েছিল, সেই ঘটনার ১০ বছর হয়েছে চলতি বছরে। ২৭ নভেম্বরের পর এদিনই প্রথম ম্যাচ খেলতে নামল অস্ট্রেলিয়া দল। তাই এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+