AUS vs IND: ভারতীয় দল সাবধান, মাঠে রোহিত-বিরাটদের রণকৌশল বুঝে নিতে হিন্দি শিখছেন অজি ক্রিকেটাররা
ঘরের মাঠে দুই এশিয়ার দলের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া, পাকিস্কানের বিরুদ্ধে একদিনের সিরিজের পর ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে নামবে অজি ব্রিগেড। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার জন্য সম্মানের লড়াই কারণ শেষ দুটিবারই ঘরের মাঠে এই সিরিজে তাদের হারতে হয়েছে।
ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য শুধু মাঠের মধ্যেই প্রস্তুতিকে সীমাবদ্ধ রাখছে না একইসঙ্গে মাঠের বাইরেও ক্লাস করা শুরু দিয়েছেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। খেলার চলাকালীন রোহিত বিরাটদের কথা বার্তা থেকে ভারতের রণকৌশল বুঝে নিতে হিন্দি শিখছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য তামিল নিচ্ছেন উর্দুতেও।

কিন্তু রোহিতদের এই অস্ত্র এবার ভোঁতা করে দিতে পারেন কামিন্সরা, কারণ ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তারা হিন্দি ভাষার উপর দক্ষতা বাড়াচ্ছেন। ফলে মাঠে খেলার সময় রোহিত কথা বার্তা থেকেই কামিন্সরা বুঝে নিতে পারবেন কী পরিকল্পনা করছে ভারত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে মূলত শিক্ষকের ভূমিকায় রয়েছেন ম্যাক্সওয়েল। তিনিই বাকি সতীর্থদের হিন্দির তামিল দিচ্ছেন। কিছু ক্রিকেটীয় এবং অক্রিকেটীয় ইংরেজ শব্দের হিন্দি অর্থ এলোমেলো করে বোর্ড রাখা ছিল। অস্ট্রেলিয়ান কাজ ছিল সেই ইংরেজি শব্দের পাশে সঠিক হিন্দি বসানো ।
Australian players testing their skills in Hindi and Urdu 😄👌
— Johns. (@CricCrazyJohns) November 2, 2024
- A must watch video for all Cricket lovers. pic.twitter.com/lhVaMjF8ra
২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। কিন্তু কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। ভারতীয় দল তাদের 'এ' দলের সাথে তাদের আন্তঃ-স্কোয়াড ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।রোহিত-বিরাটরা নেটে প্রশিক্ষণ নেবে এবং পারথে-র সেন্টার উইকেটে অনুশীলন করবে।












Click it and Unblock the Notifications