AUS vs IND: বুমরাহ-সিরাজদের বোলিংয়ে দিশেহারা অজি ব্যাটাররা, পারথে কামিন্সদের পাল্টা চাপে ফেলল ভারত
প্রথম দিনেই জমজমাট ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ। ভারতকে ১৫০ রানে অলআউট করে দিয়ে চাপে ফেলে দিয়েছিল অজিরা। কিন্তু পারথের পিচে বুমরাহ, সিরাজ, হর্ষিতরাও আগুনে পারফরম্যান্স করছেন। ফলে খেলা প্রথম দিনেই জমে গেল। ফলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দিন যদি এমন সূচনা হয়, তা হলে বলতেই হবে নাটক এখনও অনেক বাকি আছে।
পারথ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু ভারতীয় ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে কার্যকর করতে পারলেন না। ওয়াকার গতি এবং বাউন্স ভরা উইকেটে ভারতীয় ব্যাটিং পাল্টা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হল। ফলে ১৫০ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। অনেকেই ভেবেছিল ভারত শুরুতেই চাপে।

ভারতের মতোই ওপেনিং জুটি ফ্লপ অস্ট্রেলিয়ারও। কারণ ১৪ রানেই তাদের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন বুমরাহ। এই ম্যাচে অভিষেক হওয়া নাথান ম্য়াকসুইনিকে ১০ রানে আউট করলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। উসমান খোয়াজাকে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে দিলেন না বুমরাহ। উসমান খোয়াজা ৮ রান করে বুমরাহের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।
এরপর বুমরাহের তৃতীয় শিকার স্টিভ স্মিথ। ভারতের যেমন কোহলি তেমনই অজিদের স্টিভ স্মিথ। কিন্ত পারথের প্রথম ইনিংসে স্মিথও সুপার ফ্লপ। ০ রানে আউট হলেন অজি প্রাক্তন অধিনায়ক। পারথে পিচে আগুন ঝরাতে শুরু করেন বুমরাহ। ট্রাভিস হেড আউট হলেন ৮ রান করেই। ট্রাভিস হেডকে আউট করে টেস্টে প্রথম উইকেট পেলেন রানা।
বেলাশেষে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজও। তঁার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৬ রান করেই আউট হলেন মিচেল মার্শ। দীর্ঘক্ষণ ধরে ধীর লয়ে ব্যাটিং করছিলেন মার্নাস লাবুশেন। কিন্তু ৫২ বলে ২ রান করে সিরাজের বলে আউট হলেন মার্নাস লাবুশেন। ৪৭ রানে উইকেট হারিয়ে বসে অজিরা। এরপর প্যাট কামিন্সকে ২ রানে ফেরালেন বুমরাহ। দিনের শেষে অ্যালেক্স ২৮ বলে ১৯ রানে এবং মিচেল স্টার্ক ৬ রানে অপরাজিত আছেন।
ভারতের হয়ে বুমরাহ ১০ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। সিরাজ ৯ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন. রানা ১ উইকেট পেয়েছেন। সারা দিনে ১৭ উইকেটের পতন হল। ১৯৫২ সালের পর প্রথমবার প্রথম টেস্টের প্রথম দিনে ১৭ উইকেটের পতন হল।












Click it and Unblock the Notifications