AUS vs IND: অ্যাডিলেডে জিতে ফের শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত নেমে গেল তিনে

AUS vs IND: অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফেরাল। এই সিরিজে বাকি রয়েছে তিনটি টেস্ট।

এদিনের জয়ের সুবাদে ফের অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল। ভারত নেমে গেল তিনে।

AUS vs IND

পারথ টেস্টে জিতেছিল ভারত। তাতে অস্ট্রেলিয়াকে সিংহাসন থেকে তিনে নামিয়ে ভারত দখল করেছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। তবে এবার তিনে নেমে যাওয়ায় ভারতের চিন্তাও বাড়ল। কেন না, ফের অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারা নিয়ে।

অস্ট্রেলিয়ার সাফল্যের হার বা পার্সেন্টেজ পয়েন্ট হলো ৬০.৭১ শতাংশ। দক্ষিণ আফ্রিকার রয়েছে ৫৯.২৬ শতাংশ। প্রোটিয়ারা যদি শ্রীলঙ্কাকে চলতি টেস্টে হারিয়ে দেয় তাহলে তা আরও উন্নত হবে। ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বা সাফল্যের হার কমে হলো ৫৭.২৯ শতাংশ।

শ্রীলঙ্কা রয়েছে চারে। তাদের ক্ষেত্রে এটি ৫০ শতাংশ। ইংল্যান্ড (৪৫.২৪) ও নিউজিল্যান্ড (৪৪.২৩)-ও দৌড়ে থেকে ছিটকে গিয়েছে। শ্রীলঙ্কারও ফাইনাল খেলার সম্ভাবনা কার্যত নেই। তবে ভারতের চিন্তা বাড়াবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এখনও তিনটি টেস্ট বাকি। ১৪ ডিসেম্বর থেকে পরবর্তী টেস্ট ব্রিসবেনে। এরপর ২৬ জানুয়ারি থেকে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম টেস্ট ৩ জানুয়ারি থেকে। ভারতের বিরুদ্ধে সিরিজের পরেও আরও ২টি টেস্ট পাবে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা সফরে ওই দুটি টেস্ট খেলবে অজিরা। ফলে বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা এদিনের জয়ের ফলে ফাইনালে ওঠার দৌড়েও অনেকখানি এগিয়ে গেল। ভারতের হাতে রয়েছে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় তথা শেষ টেস্টে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২১ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে সাত উইকেট রয়েছে। ফলে প্রোটিয়ারা জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে। এই সিরিজের পর দেশের মাটিতে প্রোটিয়ারা আরও ২টি টেস্ট খেলার সুযোগ পাবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে তারাও নিশ্চিত করে ফেলতে পারে ফাইনাল বার্থ। ভারত টানা তিনবার ICC WTC ফাইনাল খেলতে পারবে কিনা তা স্পষ্ট হবে কিছুদিনের মধ্যেই।

রোহিতের অধিনায়কত্বে ভারত টানা চতুর্থ টেস্ট হারল। ভারত অধিনায়ক বলেন, এই সপ্তাহ আমাদের কাছে হতাশার। ম্যাচ জেতার মতো ভালো খেলতে পারিনি। অস্ট্রেলিয়া ভালো খেলেছে আমাদের চেয়ে। সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। সে কারণেই সমস্যা হলো।

রোহিতের কথায়, পারথে আমরা খুব ভালো খেলেছিলাম। তবে প্রতিটি ম্যাচেই নতুন চ্যালেঞ্জ থাকে। ব্রিসবেনে আগেরবার আমরা ভালো করেছিলাম। সেটা মাথায় রেখেই পরের টেস্টের দিকে তাকিয়ে আছি। ম্যাচের সেরা হয়েছেন ট্রাভিস হেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+