AUS vs IND: প্রথম ইনিংসে বড় রানের লিড অজিদের, অ্যাডিলেডে কঠিন পরীক্ষার মুখে ভারত
অ্যাডিলেড টেস্টে ভারতের উপর চাপ বাড়াল অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮০ রানেই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি হল ৩৩৭রানে। ফলে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকেই খেলতে নামছে ভারত। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে কঠিন পরীক্ষার মুখে ভারতীয় ব্যাটাররা।
প্রথম দিনের শেষে ভারতের বোলিং আক্রমণ রুখে দিয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন জুটি। দ্বিতীয় দিনের সকালে ৩৯ রানে নাথান ম্যাকসুইনিকে আউট করলেন বুমরাহ। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন স্টিভ স্মিথ। ১১টা বল অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে খেলতে পারলেন স্মিথ। ২ রান করতেই বুমরাহের বলে তাঁকে সাজঘরে ফিরে যেতে হল।

শেষ পযর্ন্ত ১৪১ বলে ১৪০ রান করে আউট হলেন হেড। সিরাজের বলে আউট হলেন হেড। তবে অ্যালেক্স কারি(১৫), মিচেল স্টার্ক(১২) কামিন্স(১৮) কেউই বড় রান পেলেন না। বোল্যান্ডকে ০ রানে সিরাজ আউট করতেই যবনিকা পতন হল অজিদের প্রথম ইনিংসে। ফলে অজিদের প্রথম ইনিংস শেষ হল ৩৩৭ রানে। বুমরাহ এবং সিরাজ চারটি করে উইকেট পেলেন। একটি করে উইকেট নিলেন নীতীশ কুমার রেড্ডি ও আর অশ্বিন। প্রথম দিকে সিরাজ ফ্লপ হলেও বেলাশেষে জ্বলে উঠলেন এবং বুমরাহকে যোগ্য সঙ্গ দিলেন।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত ব্যাটাররা পারথের মতোই ব্যর্থ হলেন অ্যাডিলেডের প্রথম ইনিংসে। ১৮০ রানেই প্রথম ইনিংস শেষ হয় ভারতের। তবে ভারতীয় দলকে লজ্জার হাত থেকে রক্ষা করেন নীতীশ কুমার রেড্ডি। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যেই কিছুটা হলেও মানরক্ষা করে ভারত। এবার দ্বিতীয় ইনিংসে কঠিন পরীক্ষার মুখে পরতে চলেছেন ভারতীয় ব্যাটাররা। কারণ ১৫৭ রান করে তার পর জয়ের জন্য লিড নিতে হবে। দ্বিতীয় দিনেই অনেকটা সুবিধাজনক জায়গায় অজিরা।












Click it and Unblock the Notifications