AUS vs IND: ব্যাট হাতে বিরাটদের ব্যর্থতা অব্যাহত, কামিন্সদের দাপটে অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া
পারথে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু অ্যাডিলেডে এসেই যেন চেনা ছন্দে অজিরা। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচেই হারের ভ্রুকুটি ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষেই পিঙ্ক বল টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে প্যাট কামিন্স ব্রিগেড। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ১২৮ রান। এখনও ২৯ রানে পিছিয়ে ভারত।
প্রথম ইনিংসে ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তোলে ৩৩৭ রান। ১৫৭ রানে লিড নিয়ে ম্যাচের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যর্থ ভারতের টপ অর্ডার। পারথে প্রথম ইনিংসে অল্প রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন করেছিল ভারত। ওপেনিং জুটি ২০০ রান তুলে ভারতকে ম্যাচে ফিরিয়েছিল। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও ফ্লপ ভারতের ওপেনিং জুটি।

বিগত কয়েক বছর ধরেই পিঙ্ক বলে রান পাচ্ছেন না কোহলি। সেই ধারা বজায় রাখলেন অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে। ২১ বলে ১১ রান করেই বোল্যান্ডের বলে উইকেটরক্ষক আলেক্সের হাতে ক্যাচ দিয়েই আউট হলেন কোহলি। বাইরের বলে বিরাটের রোগ যেন কিছুতেই সারছে না। শুভমান গিল কিছুটা চেষ্টা করছিলেন। ৩০ বলে ২৮ রান করার পর স্টার্কের বলে তাঁর মিডল স্ট্যাম্প ছিটকে গেল। ৮৬ রানেই চার উইকেট হারাল ভারত।
ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত জীবন পেলেন ০ রানেই। স্টার্কের বলে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু নো বল হওয়ায় রক্ষা পেলেন রোহিত। কিন্তু বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না। ৬ বলে ১৫ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। দিনের শেষে নীতীশ ১৫ রানে এবং পন্থ ২৮ রানে অপরাজিত আছেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন পন্থ। এই জুটি বিরাট ভরসা ভারতের।
মূলত ট্রাভিস হেজ এবং লাবুশেনের সৌজন্যে ১৫৭ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ১২৬ বলে ৬৪ রান করে নীতীশ রেড্ডির বলে আউট হন লাবুশেন। ১৪১ বলে ১৪০ রান করে আউট হলেন হেড। ভারতের হয়ে বুমরাহ এবং সিরাজ চারটি করে উইকেট পান।
বল করার সময় চোট পান বুমরাহ। মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় তাঁকে। বুমরাহের এই ছবি আতঙ্কের সৃষ্টি করে। কিন্তু পরে বোলিং করেন ভারতীয় তারকা পেসার।












Click it and Unblock the Notifications