AUS vs IND: সিডনিতে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার, কোন টার্গেট হতে পারে নিরাপদ?

AUS vs IND: সিডনি টেস্ট শেষ হয়ে যেতে পারে তৃতীয় দিনেই। খুব বেশি হলে চতুর্থ দিনের প্রথম সেশনে। হয় সিরিজ ড্র হবে, নয়তো অস্ট্রেলিয়া জিতবে ৩-১ ব্যবধানে।

ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ১৮১। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১।

AUS vs IND

সিডনির উইকেটে প্রথম দিনে পড়েছিল ১১ উইকেট। আজ সারাদিনে পড়েছে ১৫টি। এই ধারা অব্যাহত থাকলে কালই সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। রবীন্দ্র জাদেজা ৩৯ বলে ৮ ও ওয়াশিংটন সুন্দর ১৭ বলে ৬ রানে অপরাজিত আছেন।

প্রসিদ্ধ কৃষ্ণ আজ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বলতে পারেননি ভারত কত রানের টার্গেট দিতে চাইছে। তবে যত রানের পুঁজিই থাকুক, উইকেট থেকে ফায়দা আদায় করে ভারতকে টেস্ট জেতাতে বদ্ধপরিকর ভারতের এই পেসার।

পরিসংখ্যান বলছে, সিডনিতে টেস্টে দুশোর বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে ৬ বার। ১৫০ থেকে ২০০-র মধ্যে টার্গেট সফলভাবে তাড়া করে এখানে টেস্ট জয়ের সংখ্যা ৭। এই ১৩টি সফলভাবে রান তাড়ার নজিরে অস্ট্রেলিয়া জিতেছে ১১ বার, দু-বার ইংল্যান্ড।

সিডনিতে সবচেয়ে বেশি ২৮৭ রানের টার্গেট তাড়া করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ২০০৬ সালে। সেবার রান তাড়া করতে নেমে ২ উইকেটে ২৮৮ তুলেছিল অজিরা। ১৮৯৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধ সিডনিতে ৪ উইকেটে ২৭৬ তুলে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া।

১৯০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে ২৭৫, ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ২৬০, ১৯৮০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ২১৯ ও ১৯৪৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৫ উইকেটে ২১৪ তুলে সফলভাবে রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া।

সিডনিতে যে সফলভাবে ৩৩টি রান তাড়া করে জেতার নজির রয়েছে তাতে ২৬ বারই জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড রান তাড়া করে সিডনি টেস্ট জিতেছে ৬ বার। পাকিস্তান ১৯৭৭ সালে ৩২ রান তাড়া করে জিতেছিল। দুশোর উপর রান তাড়া করে ৬ বার জেতার নজির অজিদের রয়েছে, যা আর কোনও দল পারেনি।

একবিংশ শতাব্দীতে সিডনি টেস্টে দুশোর উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে একবার। অস্ট্রেলিয়া ২ উইকেটে ২৮৮ তুলে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে ১৭৪ তুলে। ২০০৩ সালে রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১৭২ তুলে হারিয়েছিল জিম্বাবোয়েকে।

২০১৩ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৫ উইকেটে ১৪১ রান তুলে সফলভাবে রান তাড়া করে জয়লাভ করেছিল অজিরা। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১৩০ তুলে জেতে অজিরা। ফলে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট যে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকেই যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+