AUS vs IND: অস্ট্রেলিয়া ভেঙে দিল ভারতের রেকর্ড, আইসিসি ইভেন্টে নয়া নজির কামিন্স ব্রিগেডের

২০২১, ২০২৩, পরপর দুবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও এবার কিন্তু ভারতের খেতাব নির্ণায়ক ম্যাচ খেলা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া।

আগামী ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এর আগে ২০২৩ সালে ভারতীয় দলকে হারিয়ে টেস্টের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে ভারতকে হারিয়ে ৩-১ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া সেইসঙ্গে ভারতের আরও একটি রেকর্ড ভেঙে দিল প্যাট কামিন্স ব্রিগেড।

এর আগে পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ই ১৩ বার করে আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছিল। রবিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট নিশ্চিত হতেই অস্ট্রেলিয়া সেই সংখ্যাটা হয়ে গেল ১৪। এর ফলে এই তালিকায় এখন এক নম্বর রয়েছে অস্ট্রেলিয়া। ১৩ টি ফাইনাল খেলা ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। তিন নম্বর রয়েছে ইংল্যান্ড। ইংরেজরা নয়টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে।

তালিকায় চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ তারা আটটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে। তালিকায় ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা। তারা ৭ বার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছিল।
অস্ট্রেলিয়া দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে এবং দুইবার টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এর পাশাপাশি এই নিয়ে দ্বিতীয়বার তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এর ফাইনালে উঠলো। একদিনের ক্রিকেট বিশ্বকাপ তারা খেলেছে ফাইনাল খেলেছে আটবার। জিতেছে ছয়বার।

অন্যদিকে ভারতীয় দল তিনবার টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এবং চারবার একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এর পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত খেলেছে মোট চারবার এবং দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে।

এই নিয়ে তৃতীয়বার কোন আইসিসি ইভেন্ট এর ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা এর আগে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফাইনাল খেলেছিল এবং জিতেছিল। এরপর থেকে আর কোনও আইসিসি ইভেন্ট জেতেনি। এরপর ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল প্রোটিয়ারা। কিন্তু ভারতের কাছে হারতে হয়েছিল খেতাব লড়াইয়ে। এবার দক্ষিণ আফ্রিকার সামনে চ্যালেঞ্জ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অস্ট্রেলিয়াকে হারিয়ে।

প্রায় ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। শেষ দুইবার তারা ঘরের মাঠে হেরেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+