AUS vs IND: গোলাপি বলে দাপট বেশি অস্ট্রেলিয়ার, দিন-রাতের টেস্টে ভারতকে অনুপ্রেরণা দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ

AUS vs IND: পারথে প্রথম টেস্ট জেতায় ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। ডিসেম্বরের ৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু দ্বিতীয় টেস্ট।

এই টেস্টটি আবার খেলা হবে গোলাপি বলে। দিন-রাতের টেস্টে এই মুহূর্তে সফলতম দেশ অস্ট্রেলিয়া। তবে অজিরা টানা দ্বিতীয় টেস্ট পরাজয়ের পাশাপাশি চলতি বছর টানা দুটি গোলাপি বলের টেস্টে হারও এড়াতে মরিয়া থাকবে।

AUS vs IND

ভারত ও অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে মুখোমুখি হয়েছে একবারই। সেই টেস্ট তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছিলেন টিম পেইন।

বিরাট কোহলির ভারত টস জিতে ব্যাটিং নিয়েছিল। বিরাটের ৭৪ রানের দৌলতে ভারত তোলে ২৪৪। মিচেল স্টার্ক চারটি, প্যাট কামিন্স তিনটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৯১ রানে। অধিনায়ক টিম পেইন ৭৩ রানে অপরাজিত থাকেন। রবিচন্দ্রন অশ্বিন চারটি, উমেশ যাদব তিনটি, জসপ্রীত বুমরাহ ২ উইকেট নেন।

প্রথম ইনিংসে লিড আদায় করলেও দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারত। কেউ দুই অঙ্কের ঘরে নিজের রান নিয়ে যেতে পারেননি। ময়াঙ্ক আগরওয়াল সর্বাধিক ৯ রান করেন। জশ হ্যাজলউড ৮ রানে পাঁচটি ও কামিন্স ২১ রান দিয়ে চার উইকেট নেন। ২১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল অজিরা।

ভারত গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট খেলে ইডেনে। বাংলাদেশকে হারিয়েছিল ইনিংস ও ৪৬ রানে। তারপর অ্যাডিলেডের হার। ২০২১ সালে আমেদাবাদে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডকে ভারত হারায় ১০ উইকেটে। ২০২২ সালে শ্রীলঙ্কাকে বেঙ্গালুরুতে হারিয়েছিল ২৩৮ রানে।

অস্ট্রেলিয়া ২০১৫ সাল থেকে আজ অবধি মোট ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে। জিতেছে ১১টিতে। একমাত্র পরাজয় চলতি বছর ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ রানে। অস্ট্রেলিয়া দিন-রাতের যে ১১টি টেস্ট জিতেছে তার ৭টিই অ্যা়ডিলেডে।

গোলাপি বলে দিন-রাতের টেস্ট অজিরা ব্রিসবেনে জিতেছে ২ বার। এ ছাড়া একটি করে জয় এসেছে পারথ ও হোবার্টে। ২০১৫ সালে অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্ট খেলে অজিরা। সেবার নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৩ উইকেটে।

দিন-রাতের টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বাকি জয়গুলি হলো- ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রানে, ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ও ৪৮ রানে, ২০২০ সালে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে, ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭৫ রানে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৯ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+