AUS vs IND: দেড়শো তুলেও লিড নেবে ভারত? পারথের অপটাসে এমন বিপর্যয়ে কখনও পড়েনি অস্ট্রেলিয়া

AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামে আজ শুরু হলো ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এই স্টেডিয়ামে গত ৬ বছরে কোনও টেস্টে হারেনি অজিরা।

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে জেতার পর বাকি তিনটি টেস্টেও জিতেছে। তবে অপটাসে আজ অস্ট্রেলিয়ার ব্যাটিং যেভাবে চাপে পড়়ল তা কখনও হয়নি।

AUS vs IND

১৪ রানে প্রথম, ১৯ রানে দ্বিতীয় ও তৃতীয়, ৩১ রানে চতুর্থ ও ৩৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে প্যাট কামিন্সের দল। ভারত প্রথম ইনিংসে ১৫০ রান তুলে অল-আউট হয়ে গিয়েছে। খেলার যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসে ভারতের লিড নেওয়াও অসম্ভব নয়।

২০১৮ সালে পারথের অপটাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ওঠে ১১২। পাঁচ উইকেট পড়েছিল ২৩২ রানে। অজিরা তুলেছিল ৩২৬। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৪৩। ১৯২ রানের মাথায় পড়েছিল পঞ্চম উইকেট।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৬ তুলেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট পড়েছিল ৩০১ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা ৯ উইকেটে ২১৭ তুলে ডিক্লেয়ার করে। সেবার পঞ্চম উইকেট পড়ে ১৬০ রানে।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখানেই টস জিতে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৯৮ তুলে ডিক্লেয়ার করেছিল। দ্বিতীয় ইনিংসে অজিরা ২ উইকেটে ১৮২ তুলে ডিক্লেয়ার করে দেয়।

গত বছর অপটাস স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অজিরা তুলেছিল ৪৮৭। ওপেনিং জুটিতেই ওঠে ১২৬। পঞ্চম উইকেটের পতন ঘটেছিল ৩২১ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৩৩ তুলে ডিক্লেয়ার করে। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ২৩৩ রানেই পড়ে পঞ্চম উইকেট।

আজ ভারতীয় পেসাররা বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন অস্ট্রেলিয়াকে। আগের পরিসংখ্যানেই স্পষ্ট, অপটাস স্টেডিয়ামে হওয়া কোনও টেস্টে অস্ট্রেলিয়া এদিনই সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছে। উসমান খোয়াজা ৮, নাথান ম্যাকসুইনি ১০, স্টিভ স্মিথ ০, ট্রাভিস হেড ১১ ও মিচেল মার্শ ৬ রানে সাজঘরে ফিরেছেন।

শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ার স্কোর ২১ ওভারে ৬ উইকেটে ৪৮। ৫২ বলে ২ রানে মহম্মদ সিরাজের বলে লিগ বিফোর হন মার্নাস লাবুশেন। এখনও অবধি প্রথম দিনেই পড়ল ১৬ উইকেট। যা এই স্টেডিয়ামে হওয়া টেস্টগুলিতে নজিরবিহীন ঘটনা।

২০১৮ সালে এখানে প্রথম টেস্ট হয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। সেই টেস্টে প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ৬ উইকেটে ২৭৭। অর্থাৎ ৬ উইকেট পড়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে প্রথম দিনে পড়ে চার উইকেট। অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২৪৮।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম ২ দিনে মাত্র দুই অজি ব্যাটারকে আউট করতে পেরেছিল। অস্ট্রেলিয়ার দিনের শেষে স্কোর ছিল ২ উইকেটে ২৯৩। গত বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া তুলেছিল সর্বাধিক ৩৪৬। সারাদিনে পড়েছিল মাত্র ৫ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+