AUS vs IND: অ্যাডিলেডে পৌঁছে গেল ভারতীয় দল, কেমন হবে গোলাপি বলের ম্যাচের পিচ? ধোঁয়াশা অব্যাহত
আগামী ৬ ডিসেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে অ্যাডিলেডে। ইতিমধ্যেই ভারতীয় দল ক্যানবেরা থেকে অ্যাডিলেটে পৌঁছে গিয়েছে। কিন্তু কেমন হবে পিঙ্ক বল ম্যাচের পিচ। এই নিয়ে চলছে জোর জল্পনা। সোমবার প্রকাশ্যে এলো অ্যাডিলেডের মাঠের পিচের ছবি ।তবে গোলাপি বলের ম্যাচ কোন পিচে খেলা হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
পিঙ্ক বল টেস্টের জন্য অ্যাডিলেডে সব রকমের উইকেট তৈরি করে রাখা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। সমাজ মাধ্যমে অ্যাডিলেডের পিচের যে ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে মোট পাঁচ থেকে ছয়টি পিচ প্রস্তুত করে রাখা হয়েছে। কোনোটিতে একেবারেই ঘাস নেই।

ইতিমধ্যেই ভারতীয় দল গোলাপি বলের ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতির ম্যাচ খেলেছে ভারত।দুই দিনের ম্যাচ হওয়ার কথা থাকলে বৃষ্টির জন্য ম্যাচটি একদিনেরই হয়। যদিও তাতে ব্যাটিং বোলিং উভয়ই পরীক্ষা নিরীক্ষা সেরে নিয়েছে ভারতীয় দল।
ঘর মাঠে প্রথম ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে ফলে অ্যাডিলেডে তারা সমতা ফেরানোর মরিয়া লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ইতিমধ্যে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে রেকর্ড অত্যন্ত ভালো। এখনও পর্যন্ত গোলাপি বলে টেস্টে একটি ম্যাচেও তারা হারিনি।
The Adelaide pitch for India vs Australia 2nd Test Match. (RevSportz). pic.twitter.com/UYOowb1MLI
— Tanuj Singh (@ImTanujSingh) December 2, 2024
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। পারথে বুমরাহর নেতৃত্বে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এর আগে শেষবার ভারত যখন অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের ম্যাচ খেলেছিল তখন লজ্জাজনকভাবে হাঁরতে হয়েছিল। ২০২২ সালে ভারত বেঙ্গালুরুতে ঘরের মাঠে শেষ গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছিল.
#WATCH | #BorderGavaskarTrophy | Indian cricket team including captain Rohit Sharma left from Canberra for Adelaide Oval
— ANI (@ANI) December 2, 2024
Australia vs India, 2nd Test of the 5-match series is scheduled for December 6 to December 10 in Adelaide
India beat Australia in the 1st Test at Perth to… pic.twitter.com/0z136PfHLw
রবিবার দিন রাতের ম্যাচ খেলার পর সোমবার সকালে ভারতীয় দল অ্যাডিলেডে পৌঁছে গিয়েছে। সংবাদ সংস্থার ভিডিও দেখা গিয়েছে টিম বাসে উঠার আগে রোহিতের কাছে সেলফি এবং অটোগ্রাফের আবদার করছেন অনরাগীরা। আগামী কয়েক দিন পিঙ্ক বলে অনুশীলন সারবেন রোবিত বিরাটরা। তবে ভারতীয় দলের কোচ গম্ভীর এখনও অস্ট্রেলিয়াতে ফেরত আসেননি, ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে তাঁর।












Click it and Unblock the Notifications