AUS vs IND: বুমরাহ-জাদেজার সৌজন্যে পাঁচশোর আগেই থামল অস্ট্রেলিয়া, কঠিন পরীক্ষার মুখে বিরাট-রোহিতরা

মেলবোর্নে স্টিভ স্মিথের শতরানে ভর করে ভারতের বিরুদ্ধে বড় স্কোর তুলল অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩১১ রান তুলেছিল অজিরা। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতির পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৪৭৪ রানে।

দ্বিতীয় দিনের শুরু থেকেই জমাট ব্যাটিং করতে শুরু করেন প্যাট কামিন্স এবং স্মিভ স্মিথের জুটি। ভারতীয় বোলাররা দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনওভাবেই অস্ট্রেলিয়ার এই জুটিকে ভাঙতে পারছিলেন না। প্রথম সেশন ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার। দিনের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন স্মিথ। ১৬৭ বলেই শতরান পূরণ করলেন অজি ব্যাটার। সেঞ্চুরির করার পথে ৯টি চার এবং দুটি ছক্কা হাঁকান।

অন্যদিকে রানের ধারা বজায় রাখেন প্যাট কামিন্স। তাঁর এবং স্মিথের জুটি অস্ট্রেলিয়াকে সহজেই ৪০০ রানের গণ্ডি পার করে দেয়। বুমরাহ-আকাশ দীপ-সিরাজরা হল হাতে সফল না হওয়ায় অধিনায়ক রোহিত বল তুলে দেন জাদেজার হাতে। দিনের প্রথম উইকেট নিলেন জাদেজাই। অর্ধশতরানের দুয়ারে থাকা প্যাট কামিন্সকে আউট করলেন জাদেজা। ৬৩ বলে ৪৯ রান করেই আউট হলেন কামিন্স। দুরন্তভাবে ক্যাচ তালুবন্দি করলেন নীতীশ রেড্ডি।

লাঞ্চের বিরতির আগে একটা উইকেটই সংগ্রহ করতে পারে ভারত। লাঞ্চের বিরতির সময় অজিদের স্কোর ছিল ৭ উইকেটে ৪৫৪। ফলে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল ভারতীয় দলের উপর। কিন্তু লাঞ্চের বিরতির পরই ভারতীয় বোলাররা কিছুটা সক্রিয় হলেন। ৩৬ বলে ১৫ রান করে জাদেজার বলেই আউট হলেন মিচেল স্টার্ক। অন্যদিকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠা স্মিথকে আউট করলেন আকাশ দীপ। বঙ্গ বোলারের বল এগিয়ে এসে মারতে যান স্মিথ কিন্ত বল ব্যাটের নীচের অংশে লেগে ধীর লয়ে উইকেট লাগে। এগিয়ে যাওয়ায় সেই বল আটকাতে পারেননি স্মিথ।

১৯৭ বলে ১৪০ রান করেন স্মিথ। তিনি ১৩টি চার এবং তিনটি ছক্কা মারেন। এরপর শেষ উইকেটে নাথান লিয়ঁ ও বোল্যান্ড খেলতে শুরু করেন। বোল্যান্ডকে ৩ রানে আউট করেন জাদেজা। কিন্তু ডিআরএস নেওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত খারিজ হয়ে যায়।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অভিষেক টেস্টে স্যাম কনস্টাস ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬০ রান করেন। উসমান খোয়াজা চলতি ১২১ বলে ৫৭ রান করেন। মার্নাস লাবুশেন চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরান করেন। তিনি করেন ১৪৫ বলে ৭২ রান। ট্রাভিস হেড ৭ বলে ০, মিচেল মার্শ ১৩ বলে ৪ রান করে আউট হন। অ্যালেক্স ক্যারি ৪১ বলে ৩১ করেন।

ভারতীয় বোলারদের হয়ে বুমরাহ ৪ উইকেট নিলেন। জাজেদা পেলেন ৩ উইকেট। আকাশ দীপ পেলেন দুই উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+