AUS vs IND: সিডনিতে আগুনে বোলিং সিরাজ-প্রসিদ্ধের, বিরাটদের ব্যাটের উপরই নির্ভর করছে ভারতের ভাগ্য

জমজমাট সিডনি টেস্ট। শনিবার দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগেই অস্ট্রেলিয়ার অল উইকেট ফেলল ভারত। ভারতের করা ১৮৫ রানের জবাবে প্রথম ইনিংসে অজিদের স্কোর ১৮১। চার রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল ভারত।

প্রথম দিনের শেষেই খোয়াজাকে আউট করেছিলেন বুমরাহ। দ্বিতীয় প্রথম দুই সেশনেই অস্ট্রেলিয়ার বাকি ৯ ব্যাটারকে সাজঘরে ফেরালেন ভারতীয় বোলাররা। শুক্রবার যেখানে শেষ করেছিলেন শনিবার সকালে সেখান থেকেই যেন বোলিং শুরু করলেন ভারতীয় বোলাররা।

দিনের শুরুতেই লাবুশেনকে ২ রানে আউট করলেন বুমরাহ। এরপর বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। এক ওভারে দুই অজি ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিলেন। স্যাম কনন্টাসকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন বুমরাহ-সিরাজ মিলে। উইকেটটা পেলেন সিরাজের ঝুলিতে। ড্রাইভ করতে গিয়ে গালিতে ধরা পড়েন অজি তরুণ ব্যাটার। ৩৮ বলে ২৩ রানেই শেষ তাঁর ইনিংস। এরপর ট্রাভিস হেডেকেও ৪ রানে আউট করে দিনের শুরুতেই অজি শিবিরে চাপ বৃদ্ধি করলেন।

চার উইকেট হারানোর পর স্মিথ এবং ওয়েবস্টারের জুটি অস্ট্রেলিয়ার রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। উইকেটে ক্রমশ সেট হয়ে যেতে শুরু করেছিলেন স্মিথ। স্মিথকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৫৭ বলে ৩৩ রান করে আউট হলেন স্মিথ। প্রসিদ্ধের বল ব্যাটে লেগে রাহুলের হাতে জমা পড়ে।

লাঞ্চের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১০১। এরপর বুমরাহ মাঠ থেকে বেরিয়ে গেলেও খুব একটা সমস্যা হল না ভারতের। বুমরাহের অভাব ঢেকে দিলেন নীতীশ-প্রসিদ্ধরা। ২১ রানে আলেক্স ক্যারিকে আউট করলেন প্রসিদ্ধ। প্যাট কামিন্সকে ১০ এবং মিচেল স্টার্ককে ১ রানে আউট করলেন নীতীশ রেড্ডি। সিরাজের বলে ৯ রান করেই বোল্ড হলেন বোল্যান্ড।

অজিদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়েবস্টার। আর কোনও ব্যাটার সেভাবে রান পেলেন না। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পেলেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ., দুটি করে উইকেট পেলেন নীতীশ ও বুমরাহ। এবার ভারতীয় ব্যাটারদের উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

বুমরাহ মাঠে না থাকায় নেতৃত্ব দিচ্ছেন কোহলি, যে টুকু সময় নেতৃত্ব দিলেন তাতে নজর কাড়লেন কোহলি। দারুনভাবে কোহলি বোলারদের ব্যবহার করলেন। এবার ব্যাটার বিরাটের সামনে অগ্নিপরীক্ষা। দ্বিতীয় ইনিংসে বড় রান করে বোলারদের লড়াইয়ের রসদ দিতে হবে কোহলি এবং ভারতীয় ব্যাটারদের। সিডনিতে দ্বিতীয় দিনের শেষ সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যাটারদের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+