AUS vs IND: বুমরাহের সঙ্গে দুরন্ত বোলিং হর্ষিতের, স্টার্কের প্রচেষ্টা ব্যর্থ করে পারথে ৪৬ রানে লিড পেল ভারত
পারথে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড পেল ভারত। দ্বিতীয় দিনের সকালে দ্রুত অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট ফেলে দিলেন বুমরাহরা। অজিদের প্রথম ইনিংস শেষ হল ১০৪ রানেই। ফলে ৪৬ রানে এগিয়ে থেকেই ওয়াকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত।
পারথের বাউন্স এবং গতি সম্পন্ন পিচকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলল ভারত। ভাররতের করা ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারল না অস্ট্রেলিয়া দল। । প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ানদের স্কোর ছিল ৭ উইকেটে ৬৭ রান। দ্বিতীয় দিনের প্রথম দুই ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ানদের বাকি তিন ব্যাটার সাজঘরে ফিরে গেলেন।

এবার অজিদের ইনিংসকে কিছুক্ষণ টানার চেষ্টা করেন মিচেল স্টার্ক। অনেকক্ষণ ধরে ব্যাট করলেন দুই জনে। দলকে ১০০ রানের গণ্ডি টপকে দিলেনষ। শেষ পর্য়ন্ত হর্ষিতের বলে স্টার্ক ২৬ রানে আউট হলে। ১১২ বল খেলেন স্টার্ক। শেষ উইকেটে ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিলেন স্টার্ক এবং হ্যাজেলউড। এরইমধ্যে হর্ষিতের একটি বল স্টার্কের হেলমেটে সরাসরি লাগে, ফলে মাঠের মধ্যেই কিছুক্ষণ শ্রুশুষা চলে তাঁর।
ভারতের হয়ে বুমরাহ ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ ১৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন. রানা ৩ উইকেট পেয়েছেন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের সকালে সহজ ক্যাচ তালুবন্দি করতে পারলেন না বিরাট কোহলি।
পারথ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু পারথের মতো গতি সহায়ক পিচে বেশি রান তুলতে পারেনি ভারত। চা পানের বিরতির আগেই ভারতের প্রথম ইনিংসে যবনিকা পতন ঘটল। বিরাট কোহলি থেকে কে এল রাহুল কেউই বড় রান করতে পারেননি। কিছুটা লড়াই করেন ঋষভ পন্থ এবং অভিষেককারী নীতীশ কুমার রেড্ডি। ৭৮ বলে ৩৭ রান করে কিছুটা চেষ্টা করলেন পন্থ অন্যদিকে নীতীশ কুমার ৫৯ বলে ৪১ রান করলেন শেষ পর্যন্ত ভারতের ইনিংস থেমে যায় ১৫০ রানেই।
অজিদের হয়ে জশ হ্যাজলউডের সংগ্রহ ৪ উইকেট, দুটি করে উইকেট নিলেন স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।












Click it and Unblock the Notifications