AUS vs IND: অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে থামিয়ে শুরুতেই ধাক্কা খেল ভারত, কপিলের কীর্তি স্পর্শ বুমরাহর

AUS vs IND: ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনের খেলা ব্যাহত হচ্ছে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে। তারই মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৪৪৫ রানে।

আজ অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ যে তিনটি উইকেট পড়ল তার একটি করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

AUS vs IND

টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ১৩.২ ওভার খেলা হয়েছিল। অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২৮। গতকাল দ্বিতীয় দিনের শেষে সেই স্কোর গিয়ে দাঁড়ায় ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানে। আজ ১০৬তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়া হারায় অষ্টম উইকেট।

মিচেল স্টার্ক ৩০ বলে ১৮ রান করে জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ড হন। এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বুমরাহর ৫০তম শিকার। বুমরাহ পিছনে ফেললেন অস্ট্রেলিয়ায় অনিল কুম্বলের ৪৯টি উইকেট দখলের নজির, সামনে শুধু কপিল দেব (৫১ উইকেট)।

এ ছাড়া এই গাব্বাতেই ১৯৬৮ সালে এরাপল্লী প্রসন্ন দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর চেয়ে কম রান দিয়ে ছয় উইকেট নেওয়ায় এই স্টেডিয়ামে ভারতের বোলারদের মধ্যে টেস্টে সেরা বোলিং ফিগার নিশ্চিত করেন বুমরাহ।

উল্লেখ্য, বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতেই সব টেস্ট খেলেছেন অজিদের বিরুদ্ধে। এই নিয়ে দশম টেস্ট খেলছেন ডাউন আন্ডারে। অস্ট্রেলিয়ার স্কোর যখন ১১২ ওভারে ৮ উইকেটে ৪৩৫, তখন বৃষ্টি নামায় কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

খেলা শুরু হওয়ার পর ১১৬.৩ ওভারে ৪৪৫ রানে পড়ে নবম উইকেট। ৩০ বলে ২ রান করে নাথান লিয়ঁ বোল্ড হন মহম্মদ সিরাজের বলে। ১১৭.১ ওভারে ৪৪৫ রানেই শেষ অজিদের ইনিংস। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৭০ করা অ্যালেক্স ক্যারি আকাশ দীপের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন।

বুমরাহ ৯টি মেডেন-সহ ২৮ ওভারে ৭৬ রান খরচ করে ছয় উইকেট দখল করেন। মহম্মদ সিরাজের ২৩.২ ওভারে ৫টি মেডেন, ৯৭ রান দিয়ে পেলেন ২ উইকেট। আকাশ দীপের ২৯.৫ ওভারে ৫ মেডেন, ৯৫ রান দিয়ে ১টি উইকেট দখল করলেন। নীতীশ কুমার রেড্ডি ১টি মেডেন-সহ ১৩ ওভারে ৬৫ রান দিয়ে ১টি উইকেট পান। রবীন্দ্র জাদেজার ২৩ ওভারে ২টি মেডেন, ৯৫ রান দিয়ে উইকেট পাননি।

অস্ট্রেলিয়ার ইনিংসের যবনিকা পতনের পর কিছুক্ষণের জন্য পিচ ঢাকা হয়। হাল্কা বৃষ্টির কারণে। ফলে ভারতীয় ইনিংস শুরু হতে কিছুটা দেরি হয়। ভারত শুরুতেই ধাক্কা খেয়েছে। প্রথম ওভারের প্রথম বলে চার মারলেও মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়াল (২ বলে ৪)।

৪ রানে পড়েছিল প্রথম উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে ফের আঘাত হানেন স্টার্ক। শুভমান গিল ৩ বলে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। তার ঠিক আগে জশ হ্যাজলউডের বলে বাঁ হাতের কব্জির কাছে চোট পান লোকেশ রাহুল। ফিজিও শুশ্রূষা করার পর তিনি ফের ব্যাটিং করতে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+