AUS vs IND: অ্যাডিলেডে চমক দিতে পারে ভারত, গম্ভীরের সঙ্গে অশ্বিনের দীর্ঘ কথোপকথনে বিরাট আভাস

AUS vs IND: অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার যাবতীয় পরিকল্পনা কি ফালাফালা করে দেবে ভারত? ভারতীয় একাদশ নিয়ে ধোঁয়াশা জারির মধ্যে তেমনই আভাস কিন্তু মিলছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রবিচন্দ্রন অশ্বিন। যিনি ভারতের হয়ে চারটি দিন-রাতের টেস্টেই খেলেছেন। ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি উইকেট।

AUS vs IND

পারথে দেখা গিয়েছিল টেস্ট ম্যাচের আগের দিন হোটেলে ফেরার আগে পিচ পর্যবেক্ষণ করছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রবীন্দ্র জাদেজাকে খেলানো হলেও বাইরেই ছিলেন অশ্বিন।

আজও ভারত অধিনায়ক রোহিত শর্মা যখম অ্যাডিলেডে সাংবাদিকদের মুখোমুখি হন তখনও আভাস মিলেছিল ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টেও একাদশে থাকবেন। কিন্তু এদিন ভারতীয় দলের নেটের ছবিতে ফের চর্চায় অশ্বিন।

ওয়াসিম জাফর-সহ অনেক বিশেষজ্ঞই বলছেন, ভারতের উচিত সবচেয়ে অভিজ্ঞ অশ্বিনকেই দিন-রাতের টেস্টে খেলাতে। রোহিত আজ জানান, জাদেজা বা অশ্বিনের মতো প্লেয়ারকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া বড় কঠিন।

রোহিত নিজেও প্রথম টেস্টে খেলেননি। ফলে জাদেজা বা অশ্বিনকে না খেলানোর কথা তাঁকে অধিনায়ক হিসেবে বলতে হয়নি। এতেই যা স্বস্তি রোহিতের। তাঁর কথায়, দলের স্বার্থেই সুন্দরকে টিম ম্যানেজমেন্ট খেলায়। তবে জাদেজা বা অশ্বিনের ভূমিকা, অবদান অনস্বীকার্য। দলের স্বার্থেই তাঁদের খেলানো হবে।

রোহিতের এই কথায় ইঙ্গিত ছিল সুন্দরকেই খেলানোর। কিন্তু ভারতীয় দলের নেটে এদিন দেখা গেল ব্যতিক্রমী ছবি। হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ট্যাকটিক্স নিয়ে প্রায় মিনিট চল্লিশ ধরে আলোচনা চলল অশ্বিনের। যা পারথেও দেখা যায়নি।

শেষ অবধি ধোঁয়াশা জারি রেখে অশ্বিনকে নামিয়েই বড় চমক দিতে পারে ভারত। আরেকটা সম্ভাবনা কম, তবে সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা হলো, সুন্দরের সঙ্গে অশ্বিনকে খেলিয়ে ভারত দুই স্পিনারেও নামতে পারে। সেক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডির উপরেও কোপ পড়তে পারে। তবে নীতীশ পারথ ও প্রস্তুতি ম্যাচে যেভাবে খেলেছেন তাতে তাঁর বাদ পড়াটা প্রত্যাশিত নয়। কিন্তু ওই যে, দলের স্বার্থে ভারত কোন পদক্ষেপ করবে, চমক থাকবে কিনা, তা স্পষ্ট হবে টসের সময়ই।

সুন্দরকে ব্যাটিংয়ের কারণেই এগিয়ে রাখা হচ্ছিল বলে জল্পনা। তবে অশ্বিনও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সর্বোপরি অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলার অশ্বিনের আছে, সুন্দরের নেই। সুন্দর মাত্র একটিই দিন-রাতের টেস্ট খেলেছেন, পারফরম্যান্সও আহামরি কিছু নয়। তবে উইকেটে যেখানে ঘাস রয়েছে সেখানে ভারতের ২ স্পিনারে নামা ঝুঁকি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+