AUS vs IND: গাব্বার আত্মবিশ্বাস কাজে লাগবে মেলবোর্নে, ট্রাভিস হেডের দুর্বলতা ফাঁস করলেন আকাশ দীপ
শনিবার থেকেই বক্সিং ডে টেস্টের অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। রবিবারও পুরো দমে অনুশীলন করেন ভারতীয় দলের সদস্যরা। প্রায় দু'ঘণ্টার বেশি সময়ে অনুশীলনে ব্যাটারদের আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে। দুই দিনের কঠোর অনুশীলনের পর সোমবার ক্রিকেটারদের ছুটি দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।
রবিবার অনুশীলন শেষে ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আকাশ দীপ। গাব্বায় ভারতের ফলো-অন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আকাশ দীপ। ভারতীয় দলের তারকা পেসার কিন্তু আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিয়েছেন শেষ দুই টেস্টে সিরিজ ৫০-৫০। শেষ টেস্ট ম্যাচে, যখন আমরা বেশিরভাগ অংশে পিছিয়ে ছিলাম, শেষ দিনে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ হতে পারে বক্সিং ডে টেস্টে জন্য।

একইসঙ্গে আকাশ দীপ বলেছেন, আমরা যখন ফলো অন রক্ষা করতে পারি তখন গোটা দলের মধ্যেই আত্মবিশ্বাস বৃদ্ধি। সাজঘরে সবাই আনন্দে উদ্বেল হয়ে উঠেন। কঠিন পরিস্থিতির মধ্যে ফলো-অন রক্ষা করতে পারলে তার প্রভাব দলের মধ্যে পরবেই।
জসপ্রীত বুমরাহের অবদান সম্পর্কে আকাশ দীপ বলেন, এটা আমার প্রথম অস্ট্রেলিয়া সফর। জসপ্রীত ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। কীভাবে এই উইকেটে সাফল্য পেতে পারি সেই বিষয়ে আমাকে অনেক পরামর্শ দেন যা আমার কাজকে আরও সহজ করে তুলেছে। তিনি আমাকে বলেছিলেন অতিরিক্ত উত্তেজিত না হতে শুধুমাত্র শৃঙ্খলায় ফোকাস করতে।
এদিকে ভারতীয় দলের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছেন ট্রাভিস হেড। বক্সিং ডে টেস্ট শুরুর আগে হেডের দুর্বলতার জায়গা আবিষ্কার করে ফেলেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। রবিবার হেড প্রসঙ্গে আকাশ দীপ বলেন, আমি মনে করি ট্র্যাভিস হেডের বিশেষ করে, শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা আছে। আমরা তাঁকে ক্রিজে স্থায়ী হতে দেব না। আমরা নির্দিষ্ট এলাকাগুলোকে লক্ষ্য করে বল করব এবং তাঁকে ভুল করতে বাধ্য করতে হবে, যা আমাদের জন্য তাঁকে আউট করার সুযোগ তৈরি করতে পারে।












Click it and Unblock the Notifications