AUS vs IND: সিডনি টেস্টে ভারতীয় দলে থাকবেন না আকাশ দীপ, সাংবাদিক বৈঠকে জানালেন গম্ভীর, রোহিতকে নিয়ে চর্চা জারি

AUS vs IND: সিডনি টেস্টে ভারতীয় দলে থাকছেন না আকাশ দীপ। তাঁর পিঠে চোট রয়েছে বলে দাবি করছেন হেড কোচ গৌতম গম্ভীর।

কাল থেকে শুরু সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। আজ সাংবাদিক বৈঠকে এসে গম্ভীর জানান, ভারতীয় দলে একজনেরই চোট রয়েছে। তিনি হলেন বাংলার পেসার।

AUS vs IND

আকাশ দীপ মেলবোর্নে ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহর সঙ্গে নতুন বলে বোলিং শুরু করেছিলেন। ব্রিসবেনে আকাশের ব্য়াটিংয়েই ফলো-অন বাঁচিয়েছিল ভারত। গম্ভীরের কথায়, আকাশের পিঠে সমস্যা রয়েছে। দলে সেটাই একমাত্র চোট সমস্যা।

জানা যাচ্ছে, পিঠের আড়ষ্টভাবের কারণেই ছিটকে গেলেন আকাশ। কাল উইকেট দেখে একাদশ চূড়ান্ত করা হবে বলে জানান ভারতের হেড কোচ। উল্লেখ্য, সিডনি টেস্ট হারলে বা ড্র হলে ভারতের হাতছাড়া হবে বর্ডার-গাভাসকর ট্রফি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড় থেকেও ছিটকে যেতে হবে।

ভারতীয় দলের ফোকাস নিয়ে গম্ভীর বলেন, দলে একটাই আলোচনা চলছে যে কীভাবে আমরা টেস্টটি জিততে পারি। আমরা সকলেই জানি এই টেস্টটি কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে টেস্টের আগের দিন সাংবাদিক বৈঠক করেন দলের অধিনায়ক। দু-দিন হলে অনেক সময় একদিন হেড কোচ এবং একদিন অধিনায়ক করে থাকেন।

আজ রোহিত নন, সাংবাদিক বৈঠক করতে এলেন গম্ভীর। ফর্মে না থাকা ভারত অধিনায়ককে নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়। তবে গম্ভীর বলেন, রোহিতের সব কিছুই ঠিক আছে। তাছাড়া সাংবাদিক বৈঠকের ধরাবাঁধা কোনও নিয়ম নেই। হেড কোচ হিসেবে আমার আসাতেও সমস্যা নেই। এটুকুই বলার। আমরা কাল পিচ দেখেই একাদশ ঠিক করব।

আকাশ দীপকে পারথ ও অ্যাডিলেড টেস্টে খেলানো হয়নি। হর্ষিত রানাকে বাদ দিয়ে তাঁকে খেলানো হয় ব্রিসবেন ও মেলবোর্নে। ব্রিসবেন টেস্টে ৩১ রানের ইনিংস খেলে ভারতকে ফলো-অন বাঁচাতে সাহায্য করেছিলেন আকাশ।

সেই টেস্টে প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট দখল করেছিলেন বাংলার পেসার। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে সাত রানে আউট হয়েছিলেন। বল হাতে প্রথম ইনিংসে ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নতুন বলে বুমরাহর বোলিং পার্টনার হিসেবে শুরু করলেও উইকেট পাননি। তবে নতুন বলে আকাশের দাপুটে বোলিং অস্বস্তি বাড়িয়েছিল অজিদের। আকাশের জায়গায় হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হতে পারে।

অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন হচ্ছে। বিউ ওয়েবস্টারের অভিষেক হচ্ছে। ফর্মের কারণেই মিচেল মার্শকে বাইরে রেখে নামছে। মিচেল স্টার্কের পাঁজরে চোট থাকলেও তিনি খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+