AUS vs IND: রোহিত-গম্ভীরের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য নির্বাচক, আলোচ্য সূচিতে থাকছে কোন বিষয়গুলি?
বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরছে ভারতীয় দল। বুধবার সকালে সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই সিরিজের ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে চলছে প্রবল সমালোচনা। দেশে ফেরার পরই কোচ গৌতম গম্ভীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন। সেখানেই হারের কারণ নিয়ে ময়না তদন্ত করা হবে।

এর পরই তিনি গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসবেন। এই বৈঠকে দলের হারের কারণ নিয়ে যেমন আলোচনা হবে তেমনই আলোচনায় থাকবে আর অশ্বিনের অবসর প্রসঙ্গও। শেষের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে দেশে ফিরে আসেন অশ্বিন। শোনা গিয়েছিল কোচ গম্ভীরের সঙ্গে মতের মিল না হওয়াতেই অবসর গ্রহণ করেন অশ্বিন।এই বৈঠকে বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেকটা সময় খরচ করা হতে পারে।
তবে কবে এই বৈঠক হবে তা এখনো চূড়ান্ত নয় কারণ আগামী রবিবার বোর্ডের বিশেষ এসজিএম রয়েছে সেখানেই দেবজিৎ সাইকিয়া সচিব হিসেবে পূর্ণভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী কয়েক দিনে বেশ কয়েকটি বৈঠক রয়েছে বোর্ডের অন্দরে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ্য নির্বাচকের সঙ্গে অধিনায়ক এবং কোচের এই বৈঠক।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে পরাজয়। এরপরও রোহিত-কোহলি হোক বা গৌতম গম্ভীর কাউকেই সম্ভবত কোন শাস্তি পেতে হবে না। নিয়ম মাফিক বৈঠক হবে, আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনাও হবে।
সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, গম্ভীর শুধুমাত্র আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নয় বরং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কোচের দায়িত্বে থাকতে চলেছেন। রোহিত এবং কোহলি তাঁদের অফ ফর্ম নিয়ে একাধির প্রশ্ন উঠলেও দুই মহারথীও ইংল্যান্ড টেস্ট সিরিজে তাঁদের জায়গা বজায় রাখতে পারেন।
শোনা যাচ্ছে আগামী ১১ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের বৈঠক হতে পারে। ১২ জানুয়ারি আইসিসির কাছে দল পাঠানোর শেষ দিন। কারা থাকেন দলে তা নিয়ে চলছে চর্চা।












Click it and Unblock the Notifications