AUS vs IND: ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকবেন আগরকরও, তৈরি হচ্ছে রোহিত-বিরাটদের নিয়ে বড় পরিকল্পনা
AUS vs IND: শুক্রবার থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। এই সিরিজ চলবে জানুয়ারি পর্যন্ত। গোটা সিরিজেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধানের তালমিল যাতে ঠিক থাকে, দলের রণকৌশল অনুযায়ী দল নির্বাচন করা যায় তা নিশ্চিত করতেই মূলত এই বন্দোবস্ত।

নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অস্ট্রেলিয়ায় ভরাডুবি হলে ভারতীয় দল, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের কড়া সমালোচনার মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। সে কারণে বিসিসিআই বিশেষ পরিকল্পনা নিল।
ইতিমধ্যেই ভারতীয় দলে পালাবদলের দাবি উঠতে শুরু করেছে। সিনিয়রদের ব্যর্থতা, তরুণ ক্রিকেটারদের পারফরম্য়ান্স সেই চর্চায় গতি এনেছে। আরও একবার ট্রানজিশনের সামনে ভারতীয় ক্রিকেট। আগামী বছর থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, গম্ভীরের মতোই আগরকর যাতে দলের খুব কাছে থেকে প্রয়োজনীয় নানা বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন সে কারণেই তাঁকে গোটা সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় যেহেতু লম্বা সফর, ফলে গম্ভীর ও আগরকর মিলে আগামীর রূপরেখা চূড়ান্ত করবেন। জুনেই শুরু হয়ে যাবে ২০২৫ থেকে ২০২৭ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সংস্করণ। গম্ভীর, আগরকররা এই পরিস্থিতিতে কথা বলবেন সিনিয়রদের সঙ্গে।
শক্তিশালী দল ও ব্যাক-আপ তৈরি করতে এক থেকে দেড় বছর সময় দেওয়া হবে গম্ভীরকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার কাছে জানতে চাওয়া হবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা রয়েছে।
বিসিসিআই সূত্রের কথায়, সিনিয়ররা গুরুত্বপূর্ণ। তবে কিছু কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপও রয়েছে। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ নিয়ে সিনিয়রদের পরিকল্পনা জানতে চাওয়া হবে।
অস্ট্রেলিয়া সফরের শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতে বেশি সময় নেই। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ আন্তর্জাতিক ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। গম্ভীর চাইছেন, টি২০ দলে শুধু টি২০-র স্পেশ্যালিস্টরাই থাকুন, মাল্টি-ফরম্য়াট প্লেয়াররা নন।
কিন্তু শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটাররা, যাঁরা সব ফরম্যাটেই খেলে থাকেন, তাঁদের বাদ দিয়ে ভারতীয় দল নামানোও সহজ নয়। ভারত যাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলে তারা হয় দুর্বল, নয়তো তারাও তারকাদের বিশ্রাম দেয়। ফলে তরুণ ক্রিকেটারদের টি২০ দলে রেখে, প্রয়োজনমতো টেস্ট বা ওডিআই খেলা তারকাদের টি২০ দলে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications