AUS vs IND: প্রথম দিনেই ভিলেন হবে বৃষ্টি! কেমন হবে অ্যাডিলেডের পিচ? আভাস দিলেন কিউরেটর
আগামী শুক্রবার থেকে থেকে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে অ্যাডিলেডে। এই ম্যাচে কেমন উইকেট থাকবে তা নিয়ে চর্চা চলছে বিগত কয়েকদিন ধরেই? এবার উইকেট নিয়ে মুখ খুললেন অ্যাডিলেডের পিচ কিউরেটরই।
অ্যাডিলেড ওভালের পিচ কিউরেটর ড্যামিয়ান হগ বুধবার জানিয়েছেন, পিচে ঘাস থাকবে ফলে উইকেটে সিমারদের জন্য অতিরিক্ত সুবিধাও থাকবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন তারা চেষ্টা করছেন একটা ভালো এবং ভারসাম্য যুক্ত পিচ তৈরির করার যেখানে ব্যাটার এবং বোলার উভয়েই সুবিধা পান। পাশাপাশি পেসার এবং স্পিনার উভয়েই ম্যাচে প্রভাব ফেলতে পারেন।

পিঙ্ক বল টেস্টের জন্য অ্যাডিলেডে সবরকমের উইকেট তৈরি করে রাখা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। আগেই সমাজ মাধ্যমে অ্যাডিলেডের পিচের যে ছবি প্রকাশ পেয়েছিল তাতে দেখা যাচ্ছে মোট পাঁচ থেকে ছয়টি পিচ প্রস্তুত করে রাখা হয়েছে।
কোনও পিচ পুরোপুরি সবুজ আবার কোন পিচে ঘাস অনেকটাই কম। আবার কোন পিচে ঘাসকে সম্পূর্ণ ছেটে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া সবুজ পিচেই ভারতীয় দলকে স্বাগত জানাতে চলেছে গোলাপি বলের টেস্টে।
অন্যদিকে অ্যাডিলেডে প্রথম দিনেই ভিলেন হতে পারে বৃষ্টি, ম্যাচের প্রথম দিনে বৃষ্টির সম্ভবনা আছে ৮৮ শতাংশ। ফলে প্রথম দিনের খেলা বার বার থমকে যেতে পারে বা নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। অ্যাডিলেড ওভালের পিচ কিউরেটর জানিয়েছেন, ওই দিনে বল অতিরিক্ত সুইং করতে পারে, কিন্তু সেটা কোনওভাবেই অ্যাডিলেডের পিচের জন্য নয় বরং এখানকার উইকেটের চরিত্রের জন্যই।
ঘর মাঠে প্রথম ম্যাচে হেরে চাপে আছে অস্ট্রেলিয়া দলই। ফলে অ্যাডিলেডে কামিন্সরা সমতা ফেরানোর মরিয়া লক্ষ্য নিয়েই মাঠে নামবে। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে রেকর্ড অত্যন্ত ভালো এখনো পর্যন্ত গোলাপি বলে টেস্টে একটি ম্যাচেও তারা হারিনি। ফলে এই মাঠে কঠিন পরীক্ষার মুখে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications