AUS vs IND: অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা! রোগ সারাতে কোহলিকে পরামর্শ দিলেন বন্ধু ডি ভিলিয়ার্স
নতুন বছরেও পুরানো রোগ সারছে না বিরাট কোহলির। সিডনিতেও দুই ইনিংসেও দেখা গেল বিরাট কোহলির সেই পুরনো সমস্যা। আর তাতেই আউট হলেন। স্কট বোল্যান্ডের বাইরে বলেই আউট হলেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি। সিরিজে ৯ ইনিংসের মধ্যে ৮ বারই অফ সাইডের বাইরের বলে আউট হয়েছেন কোহলি।
বিরাটের সারাতে দাওয়াই দিলেন বন্ধু তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।বিরাটের অফ ফর্ম নিয়ে প্রবল চর্চা চলছে। তাঁর অবসর নিয়েও চলছে জল্পনা। যদিও আরসিবি দলে বিরাটের এক সময়ের সতীর্থ ডি ভিলিয়ার্স অবশ্য মনে করেন অফ সাইডের রোগ সারিয়ে উঠতে পারবেন কোহলি।

একইসঙ্গে প্রোটিয়া প্রাক্তনী বলেছেন, বিরাট মাঝেমধ্যেই ব্যক্তিগত লড়াইয়ে জড়িয়ে পড়েন। এটি তার সবচেয়ে বড় শক্তি এবং এটি একটি দুর্বলতাও হতে পারে। এই সিরিজের সময় আমরা দেখেছি, তাঁকে কিছু খেলোয়াড়ের সাথে ব্যক্তিগত লড়াই করতে। এতে তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। কিন্তু যখন আপনি ফর্মে থাকবেন না, তখন সেই জিনিসগুলি থেকে নিজেকে মুক্ত রাখাই ভাল। ব্যাটার হিসাবে, প্রতিটি ইনিংসের আগে রিসেট করতে হবে। বোলারের কথা ভুলে যাওয়াই ভালো।
এখানেই থেমে না থেকে বিরাটের বন্ধু আরও বলেন, মাঝে মধ্যেই সে মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথায় জড়িয়ে যায়। নিজে থেকেই যে জড়িত হতে চায় এবং সমগ্র ভারতকে দেখাতে চায় যে সে তাদের জন্য লড়াই করার জন্য আছে।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই ফোকাসে ছিলেন বিরাট কোহলি। তিনি কেমন খেলবেন, সেদিকেই ছিল সবার নজর। পারথ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পর থেকে টানা ব্যর্থ হয়েছেন কোহলি।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছে ৯ ইনিংসে ১৯০ রান। পারথের দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন কোহলি। ১৪৩ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন। কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫। যা ২০১৬ সালের থেকেও কম।












Click it and Unblock the Notifications