AUS vs IND: রোহিত এখনই যাচ্ছেন না দলের সঙ্গে! অস্ট্রেলিয়া রওনা হলেন যশস্বী, মুকেশ, সিরাজরা

AUS vs IND: পারথে ২২ নভেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে ধাপে ধাপে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন ভারতের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

তবে এখনই দলের সঙ্গে যাচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। পারথ টেস্টে তাঁর খেলার সম্ভাবনাও এখনই উড়িয়ে দেওয়াও হচ্ছে না।

AUS vs IND

বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানকে নিয়ে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেছিলেন। তবে তিনি ইংল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় যাবেন, নাকি সরাসরি অস্ট্রেলিয়ায় গেলেন সেই ধোঁয়াশা কাটেনি এখনও। তারই মধ্যে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়া রওনা হলেন রবিবার।

আকাশ দীপ, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল মুম্বই থেকে বিমান ধরলেন। একই বিমানে গেলেন সহকারী কোচ অভিষেক নায়ার ও অন্যান্য সাপোর্ট স্টাফরা। জয়সওয়াল বিমানবন্দরের ভিতরে ঢোকার আগে সমর্থকদের অটোগ্রাফ বিলিয়ে তাঁদের সঙ্গে হাত মেলান।

ভারতীয় এ দলের হয়ে খেলতে আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশ কুমার রেড্ডিরা। টেস্ট দলে রিজার্ভে থাকা মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদও ভারতীয় এ দলে থাকায় অস্ট্রেলিয়াতেই রয়েছেন।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের আগে পাঠানো হয় লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলকে। রোহিত শর্মা প্রথম টেস্টে না খেললে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হওয়ার দৌড়ে থাকা রাহুল ও অভিমন্যু দুজনেই এ দলের হয়ে খেলতে নেমে হতাশ করেছেন।

প্রয়োজনে শুভমান গিলকে দিয়ে ওপেন করানোর পরামর্শ আসছে কিছু মহল থেকে। তবে ধ্রুব জুরেল যেভাবে অস্ট্রেলিয়া এ দলের হয়ে সাফল্য পেয়েছেন, তাতে সরফরাজ খানের জায়গায় স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে জুরেলকে দেখলে অবাক হওয়ার নেই।

হেড কোচ গৌতম গম্ভীর-সহ বাকিরা অস্ট্রেলিয়া রওনা হবে সোমবার। তার আগে সকালে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক রয়েছে হেড কোচ গম্ভীরের। বিসিসিআইয়ের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, রোহিত এখনই দলের সঙ্গে যাচ্ছেন না। তবে তিনি প্রথম টেস্ট শুরুর আগেও পারথে পৌঁছে যেতে পারেন।

উল্লেখ্য, রোহিতের স্ত্রী রীতিকা সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তান আসতে চলেছে রোহিত ও রীতিকার কোলে। তার উপরই নির্ভর করছে অস্ট্রেলিয়ায় রোহিতের খেলার বিষয়টি। ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে কিনা তা নির্ভর করবে অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপরে। প্রথম টেস্টের আগে ভারত প্রস্তুতি ম্যাচও খেলবে না। বাতিল হয়েছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। অস্ট্রেলিয়া পৌঁছে কয়েকদিন নিবিড় অনুশীলন চলবে হেড কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+