AUS vs IND: অ্যাডিলেডে ভারতের লজ্জা বাড়াল অস্ট্রেলিয়া, সানিকে ছুঁলেন রেড্ডি, একনজরে পরিসংখ্যান

AUS vs IND: অ্যাডিলেডে ১০ উইকেটে জিতে ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে এই নিয়ে টানা ৮টি গোলাপি বলে দিন-রাতের টেস্টও জিতল অস্ট্রেলিয়া।

চলতি সিরিজের ফয়সালা হতে লাগল মাত্র ১০৩১টি বল। এর আগে, এত কম বলে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের ফয়সালা হয়নি।

AUS vs IND

২০২৩ সালে ইন্দোরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টটি শেষ হতে লেগেছিল ১১৩৫ বল। সেই নজির ভাঙল অ্যাডিলেডে। সবচেয়ে কম বলে দিন-রাতের টেস্টের ফয়সালার নিরিখে এই টেস্ট রইল চার নম্বরে। ২০২১ সালে আমেদাবাদে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ চলেছিল চার ইনিংস, ফয়সালা হয়েছিল ৮৪২ বলে।

২০১৭ সালে গকেবেরহায় জিম্ববোয়েকে দক্ষিণ আফ্রিকা ইনিংসে হারায় ৯০৭ বলের মধ্যেই। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ইনিংসে জিতেছিল ভারত। সেই টেস্টে ফয়সালা হয় ৯৬৮ বলে। তারপরই রইল এবারের অ্যাডিলেড টেস্ট।

এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটাররা খেললেন মোট ৪৮৬ বল। সবচেয়ে কম বল খেলার নিরিখে এটি রইল চারে। ১৯৫২ সালে ভারত ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০টি উইকেট খুইয়েছিল ৩৪৯ বলে।

এ ছাড়া ১৯৯৬ সালে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত দুই ইনিংসে অল আউট হয়েছিল ৪৪০ বলে। ২০১৭ সালে পুণেতে ভারত অজিদের বিরুদ্ধেই ২০টি উইকেট হারায় ৪৪৪ বলে। ১০ উইকেটে ভারত টেস্ট হারল এই নিয়ে ১৯ বার। ইংল্যান্ড ২৫ বার ১০ উইকেটে টেস্টে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৩২ বার ১০ উইকেটে টেস্ট জিতল।

ভারতীয় ব্যাটারদের মধ্যে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে টেস্টে দুই ইনিংসে সর্বাধিক রান করার নিরিখে নীতীশ কুমার রেড্ডি রইলেন চার নম্বরে। ১৯৬১ সালে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে চাঁদু বোরদে, ২০১১ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ও ২০১৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির ছিল রবিচন্দ্রন অশ্বিনের।

টেস্ট অভিষেকের পর চারটির মধ্যে তিনটি ইনিংসেই দলের হয়ে সর্বাধিক রান করলেন নীতীশ। এই নিরিখে ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয়, বিশ্বে অষ্টম। ১৯৭১ সালে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে এই নজির ছিল সানির। সেই কীর্তি স্পর্শ করলেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ। অ্যাডিলেডে তিনি দুই ইনিংসেই ৪২ রান করেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট তুলে নেন তিন বোলারই। ফলে দুই ইনিংস মিলিয়ে দুই চেঞ্জ বোলার মাত্র ৩০টি বল করলেন। নাথান লিয়ঁ ৬টি এবং মিচেল মার্শ ২৪টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+