AUS-A vs IND-A: ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত রাহুলের, চিন্তা বাড়াচ্ছেন ঈশ্বরণও, আউট নিয়ে বিতর্ক
কয়েক সপ্তাহ পরই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। অফ ফর্মে থাকা কেএল রাহুলকে আগেই অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল ম্যাচ অনুশীলনের জন্য। কিন্তু কর্ণাটকী তারকার ব্যাটে রানের খরা অব্যাহত। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হলেন রাহুল। চিন্তা বাড়ালেন অভিমন্যু ঈশ্বরণ।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়েছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে রান করতে পারলেন না কর্ণাটকী তারকা। শুক্রবার ঈশ্বরণের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১০ রানেই বোল্ড হলেন রাহুল। অর্থ্যাত বর্ডার-গাভাসকর ট্রফির আগে শেষ ম্যাচেও রানে ফিরতে পারলেন না রাহুল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে ব্যর্থ হয়েছিলেন।

তবে রাহুল যেভাবে আউট হলেন তাতে আরও বেশি চর্চা শুরু হয়েছে, সিনিয়র ক্রিকেটার হয়ে হাস্যকর ভাবে বোল্ড হলেন। যেন প্রতিপক্ষ স্পিনারের বলই বুঝতে পারলেন না রাহুল। তাঁর মানসিক অবস্থান যে কতটা তলানিতে সেটা তাঁর আউট থেকেই প্রমাণিত হল।
UNLUCKY KL RAHUL..!!!! 💔
— Tanuj Singh (@ImTanujSingh) November 8, 2024
- An Unfortunate dismissal for KL Rahul. 🥺pic.twitter.com/DpYksC2JgF
অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফি্তে ভারতীয় দলে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরণ অস্ট্রেলিয়া সফরে এসে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ঈশ্বরণ। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট হলেন অভিমন্যু। রোহিত একান্ত প্রথম টেস্ট খেলতে না পারলে বিকল্প ওপেনার হিসেবে ইশ্বরণকে দলে নেওয়া হয়, কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টের কোনও ইনিংসেই রান পেলেন না ঈশ্বরণ।
অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও চাপে ভারত। প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে যায় ১৬১ রানে, জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দল তুলল ২২৩ রান। দ্বিতীয় দিনের সকালে বল হাতে জ্বলে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর দুরন্ত বোলিংয়ে খুব বড় রান করতে পারেনি অস্ট্রেলিয়া এ দল। চার উইকে্ট নেন প্রসিদ্ধ, তিন উইকেট নেন মুকেশ কুমার। ২ উইকেট নেন খলিল আহমেদ।
SA vs IND: টি২০ সিরিজের আগে সূর্য হলেন শেফ! ভারত অধিনায়কের মুখে কোন পদের কথা? দেখুন ভিডিও
তবে এই ম্যাচেও বিতর্কের ছোঁয়া, প্রথম ম্যাচে যেভাবে বল বিকৃতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং আউট নিয়ে বিতর্ক দেখা দিল। মার্কাস হ্যারিসের আউট নিয়ে দ্বিতীয় দিনে প্রবল বিতর্ক হল। দ্বিতীয় দিনের শেষে চাপে ভারতীয় এ দল। দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে ৫ উইকেট হারিয়েছেন ঋতুরাজরা। জুরেল ১৯ এবং নীতীশ ৯ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications