AUS-A vs IND-A: সহজ জয় অস্ট্রেলিয়া ‘এ’ দলের, ভারতীয় দলের প্রাপ্তি প্রসিদ্ধ-জুরেলের পারফরম্যান্স

প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় বেসরকারি টেস্টেও অস্ট্রেলিয়া এ দলের কাছে হারতে হল ভারতীয় এ দলকে। ম্যাচের ভাগ্য তৃতীয় দিনেই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে প্রত্যাশা মতোই ৬ উইকেটে জয় হাসিল করল অস্ট্রেলিয়া এ দল। হারের হতাশার মধ্যে ভারতীয় দলের প্রাপ্তি শুধুই ধ্রুব জুরেল এবং প্রসিদ্ধ কৃষ্ণ-র পারফরম্যান্স।

প্রথম ইনিংসে ভারতীয এ দল অল আউট হয়ে যায় ১৬১ রানে, জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দল তোলে ২২৩ রান। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় এ দলের টপ অর্ডার ব্যর্থ হয়। কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গাইকোয়াড়রা ব্যর্থ হন। ভারতীয় এ দলের হয়ে মানরক্ষা করলেন সেই ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ৮০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেলন। ১২২ বলের ইনিংসে পাঁচটি চার মারে‌ন।

Pradish Krishna

নীতীশ কুমার রেড্ডি ৮১ বলে ৩৮, তানুষ কোটিয়ান ৮৪ বলে ৪৪ এবং প্রসিদ্ধ ৪৩ বলে ২৯ রান করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতীয় এ দলের যবনিকা পতন হয় ২২৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তু‌লে নেয় অস্ট্রেলিয় এ দল। বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে।

তবে এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি ধ্রুব জুরে এবং প্রসিদ্ধের পারফরম্যান্স। বাড়তি অনুশীলনের জন্য দলের আগেই অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয় জুরেল ও রাহুলকে। তাদের জুড়ে দেওয়া হয় ভারতীয় এ দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে রাহু‌ল ব্যর্থ হলেও জুরেল কিন্তু নিনজের কাজটা সঠিকভাবে করলেন। দুই ইনিংসে কঠিন সময়ে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন।

বর্ডার-গাভাসকর ট্রফির আগে নিজেকে ফের একবার প্রমাণ করলেন। পন্থ থাকায় উইকেটরক্ষক জুরেলের ভারতীয় দলে সুযোগ পাওয়া কঠিন। কিন্ত তিনি যে প্রয়োজনে ব্যাটার হিসেবেও খেলতে পারেন সেটা অজি সফরের শুরুতেই প্রমাণ করলেন। অন্যেদিকে শামি অস্ট্রেলিয়া সিরিজে নেই। প্রসিদ্ধ কিন্তু ভারতীয় দলে জায়গা করে নেওয়ার অন্যতম দাবিদার।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নিলেন, তিনিও থিঙ্ক ট্যাঙ্কের ন‌জরে থাকবেন। অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফি্তে ভারতীয় দলে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরণের বাড়তি নজর ছিল। কিন্তুর দুটি টেস্টে চার ইনিংসেই হতাশ করলেন বাংলার ক্রিকেটার। তবে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় রিজার্ভ দলে থাকা মুকেশ কুমার ভালো পারফরম্যান্স করেছে‌ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+